ছবি: সংগৃহীত
রাজনীতি

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

সান নিউজ অনলাইন

সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলে যোগদান করেছেন। রোববার সন্ধ্যায় তিনি মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে আমজনতার দলে যোগদান করেন।

হিরো আলম গণমাধ্যমকে জানান, আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, রাজনৈতিক দলের অধীনে নির্বাচন করবেন। এর আগে তিনি কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু আদর্শগত মিল না থাকায় কোনো দলে যোগ দেননি।

তিনি বলেন, “তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আমজনতার দলে যোগদান করেছি। আসন্ন সংসদ নির্বাচনে এই দল থেকেই প্রার্থী হব। আজকেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সব কিছু জানাব।”

এই যোগদানের মাধ্যমে হিরো আলম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে দলীয় প্রার্থী হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা