ছবি: সান নিউজ
রাজনীতি

পদ ও প্রার্থিতা ছাড়লেন ফেনী-৩ আসনের এনসিপি নেতা

সান নিউজ অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সব পদ-পদবি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আবুল কাশেম।

রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ঘোষণায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ঘোষণায় তিনি বলেন, নীতিগত কারণে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন এবং নির্বাচনে অংশ নেবেন না।

আবুল কাশেম বলেন, তিনি জাতীয় নাগরিক পার্টি থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না এবং একই সঙ্গে দলটির সঙ্গে তার সাংগঠনিক সম্পর্কও শেষ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা তার ব্যক্তিগত রাজনৈতিক দর্শন ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও জানান, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে নয় এবং কোনো দ্বন্দ্বের ফলও নয়। বরং মতাদর্শগত ভিন্নতার কারণেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতদিন যারা তাকে সমর্থন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবুল কাশেম।

বিষয়টি নিশ্চিত করে আবুল কাশেম গনমাধ্যমকে জানান, জাতীয় নাগরিক পার্টির বর্তমান রাজনৈতিক অবস্থান তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে মানানসই নয়। সে কারণেই তিনি দলের প্রার্থিতা এবং এনসিপির সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা শাখার সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। পাশাপাশি আবুল কাশেমের কোনো লিখিত পদত্যাগপত্র এখন পর্যন্ত দলের কাছে পৌঁছায়নি বলেও জানান তিনি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা