ছবি: সংগৃহীত
রাজনীতি

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান

সান নিউজ অনলাইন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরে এসেছেন। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) সকাল ৯:৫৫ মিনিটে সিলেটে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত বিরতির পর সকাল ১১:১৩ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ১১:৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে ২৪ ডিসেম্বর, বুধবার বাংলাদেশ সময় রাত ১২:১৫ মিনিটে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

তারেক রহমানের আগমন ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ের আশেপাশে রাত থেকেই জমায়েত শুরু করেন, যেন প্রিয় নেতাকে সরাসরি দেখতে পারেন। সেখানে উৎসবমুখর পরিবেশে সকলের মুখে ছিল একটাই স্লোগান লিডার আসছে’।

সাননিউজ/এসএবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা