ছবি: সংগৃহীত
রাজনীতি
মাদারীপুর-১

মনোনয়ন বঞ্চিত হওয়ার প্রতিবাদে কামাল জামান মোল্লার মশাল মিছিল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লার নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শিবচর উপজেলার হাতিরবাগান মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে নারী, পুরুষসহ কামাল জামান মোল্লার সমর্থকদের অংশগ্রহণে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয় এসে শেষ হয়। এই সময় শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান মিয়া সাজু মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সেলিম হুদাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা কামাল জামান মোল্লা বলেন, আমি শুরু থেকে সব সময় মাঠে থেকে দলের জন্য কাজ করেছি। দল আমাকে মনোনয়ন দিয়েছিল। তবে কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে দল আমার মনোনয়ন স্থগিত করেছিল। তবুও আমি দলের নির্দেশনা মোতাবেক সকল কর্মসূচী বাস্তবায়নে মাঠে ছিলাম। গতকালকে দল থেকে আমাকে বাদ দিয়ে এমন একজনকে মনোনয়ন দিয়েছে, যে কখনো কোন মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেনি। তাই দলের হাই কমান্ডের কাছে আমার অনুরোধ, এই মনোনয়ন প্রত্যাহার করে আমার মনোনয়ন পূর্ণবহাল করা হোক।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা