ছবি: সংগৃহীত
রাজনীতি

গাইবান্ধায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

গাইবান্ধা প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে গাইবান্ধার সাঘাটায় বিশেষ দোয়া মাহফিল করা হয়েছে।

শনিবার বাদ যোহর সাঘাটা উপজেলা বিএনপি স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ৮০ দশকের ছাত্রনেতা ডাকসুর এজিএস ও এফ রহমান হলের ভিপি সফিকুল ইসলাম টিপু মন্ডল। দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম।

টিপু মন্ডল বলেন, “খালেদা জিয়া এবং বিএনপি ছাড়া আর কোনো দল গণতন্ত্র লালন করে না। দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর বেঁচে থাকা খুবই প্রয়োজন।”

দোয়া মাহফিলে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা যুবদলের আহবায়ক আহমেদ কবীর শাহীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মইন প্রধান লাবু, যুবদলের যুগ্ম আহবায়ক রাঙ্গা মন্ডল প্রমুখ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা