ছবি: সংগৃহীত
রাজনীতি

মুন্সীগঞ্জ-১: মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে তিন নেতার সমাবেশ ও বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শনিবার (২২ নভেম্বর) তিন মনোনয়ন প্রত্যাশীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের ব্যানারে এই সমাবেশে উপস্থিত হন হাজার হাজার নেতাকর্মী।

মুন্সীগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। তবে কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী এবং ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন মনোনয়ন প্রত্যাশী হিসেবে থাকায় তারা পুনর্বিবেচনার দাবিতে মাঠে নেমেছেন।

সমাবেশের আগে সকাল থেকেই তিন মনোনয়ন প্রত্যাশীর অনুসারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্টেডিয়ামে সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে দুপুর ১ টার দিকে নেতাকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল করেন। কিছু সংখ্যক নেতাকর্মী এক্সপ্রেসওয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করার চেষ্টা করলে প্রশাসন ও দলের একাংশের নেতাদের অনুরোধে পুনরায় এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেন তারা।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, দলের বিভিন্ন সময় রাজপথে সক্রিয় থাকা, হামলা-মামলার শিকার হওয়া এবং নেতাকর্মীদের বিপদে পাশে থাকা নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এজন্য তারা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

মীর সরফত আলী সপু ও মমিন আলী আশা প্রকাশ করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা