ছবি: সংগৃহীত
রাজনীতি

রাজাকারেরা নির্বাচনে পাস করলে বিষ খাব: বিএনপি প্রার্থী ফজলুর রহমান

সান নিউজ অনলাইন 

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, রাজাকারদের (জামায়াত) পক্ষে জনগণ কখনোই হাত তুলবে না। তবুও যদি এ আসনে তারা নির্বাচনে জিতে এবং সরকার গঠন করতে পারে, তবে তিনি ‘বিষ খাবেন’ বলে মন্তব্য করেন।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, “যারা মুক্তিযুদ্ধের পক্ষে—দয়া করে হাত তুলেন দেখি। আর যারা রাজাকারের পক্ষে—হাত তুলেন দেখি। একটি হাতও রাজাকারের পক্ষে ওঠে না। তারপরও বাংলাদেশে এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস কইরা ফেলবো! আমি বিষ খাইয়্যাম।”

তিনি বলেন, “এরা আজ বেঁচে আছে শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে এরা খালেদা জিয়ার পায়ে ধরেছিল, বাঁচানোর জন্য। তখন বাঁচানো হয়েছিল। আর এখন সাপ ফণা তুলেছে। বিএনপিকে বলে চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার। এগুলো জামায়াত ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক, বেইমান, অকৃতজ্ঞ—যারে দিয়া বাঁচে তারেই মারে।”

তিনি আরও বলেন, “যারা মুক্তিযুদ্ধ পছন্দ করে, যারা বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষ পছন্দ করে—তাদের কাছেই আমি ভোট চাই। ভোটারের ধর্ম আমার কাছে বিবেচ্য নয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই দেশের নাগরিক। আমরা সবার কাছেই ভোট চাই, কারণ এই রাষ্ট্র স্বাধীন হয়েছিল ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে।”

সমাবেশে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা