ছবি: সংগৃহীত
রাজনীতি

নির্বাচনের আগেই আত্মপ্রকাশ ‘বাংলাদেশ ইউনাইটেড পার্টি’র

সান নিউজ অনলাইন 

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটছে। এরই ধারাবাহিকতায় আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামের নতুন একটি রাজনৈতিক দল।

২৮ অক্টোবর (মঙ্গলবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ হয়। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ, আইনের শাসন ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠাসহ ১৮টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে নতুন এই রাজনৈতিক দলটি।

দলটির চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়া সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের চেতনায় একটি আধুনিক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠন।”

দলটির ১৮ দফা লক্ষ্য ও উদ্দেশ্য হলো—
১. মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ, মূল্যায়ন ও সুরক্ষা নিশ্চিত করা।
২. জুলাই যোদ্ধা ও চব্বিশের শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন করা।
৩. বিচার বিভাগের স্বাধীনতা ও আধুনিক বিচারব্যবস্থা গড়ে তোলা।
৪. হাজার বছরের সংস্কৃতি ও কৃষ্টিকে ধারণ ও লালন করা।
৫. স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল থাকা।
৬. গণতান্ত্রিক চর্চা ও প্রাতিষ্ঠানিক রূপ প্রতিষ্ঠা করা।
৭. মানবাধিকার, বাকস্বাধীনতা ও ধর্মীয় সমমর্যাদা নিশ্চিত করা।
৮. অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বেকারত্ব-দারিদ্র্য দূরীকরণ।
৯. প্রযুক্তিনির্ভর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
১০. দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ।
১১. নারী অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা।
১২. পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
১৩. যুবসমাজকে সৃজনশীল কাজে সম্পৃক্ত করা।
১৪. প্রবাসী সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও ভোটাধিকারের ব্যবস্থা।
১৫. দেশের স্বার্থে বলিষ্ঠ পররাষ্ট্রনীতি গ্রহণ।
১৬. দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা ও পদক্ষেপ গ্রহণ।
১৭. গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
১৮. কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা।

দলটির নেতারা জানিয়েছেন, বাংলাদেশ ইউনাইটেড পার্টি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা ও গণমানুষের অধিকারকে ভিত্তি করে তারা একটি আধুনিক, সুশাসিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা