ছবি: সংগৃহীত
রাজনীতি

ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোটের চিন্তায় বিএনপি

সান নিউজ অনলাইন 

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএনপি। সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “বিএনপি ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায়। আমরা চাই এই ঐক্য আরও প্রসারিত হোক। কেউ যেন বিভেদের পথে না যায়, সেটিই এখন প্রধান লক্ষ্য।”

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “এই বৈঠকের মূল উদ্দেশ্য দল ও নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও মজবুত করা। সবাইকে একই বার্তা দেওয়া- ঐক্যই এখন সবচেয়ে বড় শক্তি।”

তরুণ ও যুবকদের রাজনীতিতে সম্পৃক্ত করার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, “আমরা চাই তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠুক। তরুণদের রাজনৈতিক চিন্তা-ভাবনা ও স্বপ্নকে ধারণ করেই ভবিষ্যতের কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর।”

এসময় তিনি যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নতুন উদ্যমে গণতন্ত্র ও জনগণের অধিকারের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা