ছবি: সান নিউজ
রাজনীতি

কেশবপুরে বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

কেশবপুর প্রতিনিধি

যশোর জেলার কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সাবেক বৃহত্তর ১নং ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির আয়োজনে সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কেশবপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সাবেক বৃহত্তর ১নং ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, কেশবপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল আলম বুলবুল, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জাহাঙ্গীর কবীর মিন্টু প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা