ছবি: সান নিউজ
রাজনীতি

বাস কাউন্টার নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে বাস কাউন্টার নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ অক্টোবর) রাত আটটার দিকে শহরের ঝুমুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ১৬ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন মিজান মোল্লা, জাহাঙ্গীর, দিপু, ফরহাদ, শুভ প্রমুখ।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন।

তিনি বলেন, পৌর ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তারেক ও জাহাঙ্গীরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছি এবং এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল বলেন, “১৬ জন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, “দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা