ছবি: সংগৃহীত
রাজনীতি
মির্জা ফখরুল

জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন সম্ভব

সান নিউজ অনলাইন

গণভোট নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোট চায় এ বছর নভেম্বরে তবে বিএনপি প্রস্তাব দিয়েছে জাতীয় নির্বাচনের দিনেই দেশে গণভোট আয়োজনের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গণতন্ত্রের বিকল্প শুধু গণতন্ত্র। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন সম্ভব।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আগামী ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি “গণতান্ত্রিক সনদে” স্বাক্ষর হবে। সেখানে সাংবিধানিক সংস্কার কমিশনের প্রস্তাবিত বিষয়ের মধ্যে যেগুলোতে ঐকমত্য হয়েছে, তা অন্তর্ভুক্ত করা হবে। যেগুলোতে একমত হয়নি, সেগুলোর রায় নেওয়া হবে জনগণের কাছ থেকে—নির্বাচনের মাধ্যমে। দেশের মানুষ আর ফ্যাসিস্টদের দেখতে চায় না।” আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়—এটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। গণতন্ত্র ফিরে পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন ভুলে হারিয়ে না ফেলি।

নিজের রাজনৈতিক ইতিহাস স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “ঠাকুরগাঁও থেকে কখনও জিতেছি, কখনও হারিয়েছি। তবে জনগণকে কখনও ছেড়ে যাইনি। জনগণই আমার শক্তি।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা