ছবি: সংগৃহীত
রাজনীতি

আ. লীগের মিছিলে গেলেই পাচ্ছে ৫ হাজার টাকা

সান নিউজ অনলাইন

প্রায়ই রাজধানীসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের আয়োজন করে। আর এসব মিছিলে অংশ নিলেই জনপ্রতি পাচ্ছে ৫ হাজার টাকা।

সোমবার (১৩ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের অনেক টাকা আছে। ওই টাকা খরচ করে তারা আগামী নির্বাচন ভণ্ডুল করতে চায়। ঝটিকা মিছিলে অংশ নিলেই কার্যক্রম নিষিদ্ধ দলের পক্ষ থেকে প্রত্যেককে দেওয়া হচ্ছে ৫ হাজার টাকা করে। ঝটিকা মিছিলে অংশ নেওয়া গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতারা এসব স্বীকারও করেছে। পুলিশকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। ২৪ ঘণ্টা রাস্তায় থাকতে হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, ইতোমধ্যেই তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নির্দেশনা দিচ্ছে। তারা যাতে কোনোভাবেই সফল হতে না পারে সেজন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। এখন ক্রিটিক্যাল সময় চলছে, সবাইকে সজাগ থাকতে হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা