প্রতিবেদক
রাজনীতি

গৌতম বুদ্ধ শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত: মুক্তিজোট

নিজস্ব প্রতিবেদক

শুভ বুদ্ধপূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান মুক্তিজোটের পক্ষ থেকে সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল।

রবিবার (১১ মে) শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (দপ্তর) উত্তম কুমার ঘোষ স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন গৌতম বুদ্ধ বিশ্ব মানবতা, সম্প্রীতি ও শান্তি স্থাপনের অনন্য দৃষ্টান্ত।

তাঁরা আরো বলেন, শুভ বুদ্ধ পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপ্রয়াণের ঐতিহ্য বিজড়িত এদিনটি। বৌদ্ধধর্ম মতে, শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ ‘অহিংসা পরম ধর্ম’ এ অমিয় বাণী প্রচার করেছেন। ভয়-ভীতি, লোভ-লালসাকে উপেক্ষা করে মহামতি গৌতম বুদ্ধ মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। হিংসার উন্মত্ত পাশবিক শক্তি দমন করার জন্য তাঁরা বলেন, আজকের পৃথিবীতে গৌতম বুদ্ধের শিক্ষা একান্ত প্রয়োজন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা