ছবি: সংগৃহীত
রাজনীতি

গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত: সিইসি

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সরকারের গেজেট প্রকাশের পরই দলটির নিবন্ধন বাতিল হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন—এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (১১ মে) গণমাধ্যমকে তিনি বলেন, ‘সরকারের গেজেট প্রকাশ হলে কমিশন আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসবে। আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের বর্তমান বাংলাদেশের চেতনা ও বাস্তবতা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গেজেট কালই প্রকাশ হলে, সিদ্ধান্তও কালই আসতে পারে।’

উল্লেখ্য, ৭ মে মধ্যরাতে আওয়ামী লীগের সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে যাওয়ার পর নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও যুক্ত হয়।

গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ‘আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে’ বিক্ষোভ করে ছাত্র-জনতা। শনিবার রাতে গণদাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে সোমবার গেজেট প্রকাশ করা হবে বলে রাতে এক সংবাদ সম্মেলনে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা