সংগৃহীত ছবি
রাজনীতি

ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার

নিজস্ব প্রতিবেদক : আমাদের নতুন যাত্রায় ক্রীড়াঙ্গনে যেটা দরকার সেটা হচ্ছে একটা অরাজনৈতিক ঐক্য বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : দেশের যুবশক্তিকে ব্যবহারের জন্য আহ্বান

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে মিরপুর পল্লবীর সিটি ক্লাব ফুটবল মাঠে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মেধার চর্চা, সুযোগ যেন সবাই পায়, সেই সুযোগে যেন সবচেয়ে ভাল খেলোয়াড় বের হয়ে আসে। আমাদের তরুণ যুবকেরা ইদানীং ক্রিকেটের খুব ভক্ত হয়েছে। কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল এখানকার জনগণের সবচেয়ে প্রিয় খেলা।

তিনি বলেন, আমি যেটুকু বুঝতে পারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ, যুবকদের রাজনীতির সঙ্গে ক্রীড়াঙ্গনে, খেলাধুলায় পরিচালনা করা। সত্যিকার অর্থেই তিনি যে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন, যে কথা তিনি বার বার বলেন, সত্যিকার অর্থেই একটা অগ্রসর, সমৃদ্ধ একটা বাংলাদেশ নির্মাণ করতে চান। সেখানে তরুণদের ভূমিকাকেই সবচেয়ে বড় মনে করেন।

আরও পড়ুন : ঢামেকে এখনও ৬ বেওয়ারিশ লাশ

ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের জন্য সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছেন তারা হচ্ছেন ছাত্র ও জনগণ উল্লেখ করে ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ ফ্যাসিস্টরা ফ্যাসিস্ট কায়দায় দেশ শাসন করে সমগ্র প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছেন। এই ক্রীড়াঙ্গনকে কখনও এর আগে দলীয়করণ করা হয়নি, এটাকেও তিনি দলীয়করণ করেছেন। যার ফলে ভাল যে খেলোয়াড়রা ছিল, তারা সুযোগ পায়নি।

আমাদের তরুণরা যেন বিপথে না যায়, অপরাধ জগতের সঙ্গে যেন যুক্ত না হয় আজকের টুর্নামেন্টের এটাও একটা উদ্দেশ্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। যুক্ত করেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা