সংগৃহীত ছবি
রাজনীতি

অন্তবর্তী সরকারও হাসিনার মতো কাজ করছে

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মুখে মুখে সংস্কার করার কথা বললেও অন্তবর্তীকালীন সরকার পতিত শেখ হাসিনার সরকারের মতো কাজ করছে বলে দাবী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে মাদারীপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবী করেন। এ সময় তিনি অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহবান জানান।

আরও পড়ুন: সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই

রিপন বলেন, মুখে সংস্কারের কথা বললেও ভিতরে ভিতরে তাদের লোকজনকে বিভিন্ন স্থানে বসিয়ে দিচ্ছে। তারাও পতিত হাসিনা সরকারের পদ অনুসারণ করে বিভিন্ন নিয়োগ দিচ্ছেন। এটা কোনভাবেই কাম্য নয়। তাদের ৫ মাস হতে চললেও কেন উপদেষ্টাদের সম্পদের হিসেব দেয়া হচ্ছে না। কেন তারা অনুসরণীয় হচ্ছে না। তারা বিভিন্ন কমিশনে যেসব কাজ করছেন, তা প্রচার করে বেড়াচ্ছেন। এটা কোন নিয়মের মধ্যে পড়ে না।

ড. আসাদুজ্জামান যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহবান জানান। তাদের এই কয়েক মাসের কার্যক্রমে এদেশের মানুষ সন্তুষ্টি হতে পারেনি। তাই নির্বাচন নিয়ে গণতন্ত্রকে সমন্নুত রাখার আহবান তার।

এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া। পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। এ সময় জেলা বিএনপির কাউন্সিল নিয়ে নেতা-কর্মীরা আলোচনা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর স...

ফিলিপাইনে জাহাজে আগুন, নিহত বেড়ে ৭৭

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে আগুন লাগার ঘটনায় মৃত...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা