সংগৃহীত ছবি
রাজনীতি

শরীয়তপুরে বিএনপি নেতা হিরুর জানাজা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাড. জামাল শরীফ হিরুর প্রথম জানাজা নামাজ শরীয়তপুরে তার নিজ এলাকার পন্ডিতসার উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় পণ্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে জনতার ঢল নামে।

তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহম্মেদ জিন্টু, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্ণেল এসএম ফয়সাল (অবঃ), জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। দলমত নির্বিশেষে মানুষের ঢল নামে জানাজায়।

আরও পড়ুন : পরকীয়ায় ব্যর্থ হয়ে ভাবিকে হত্যা

জানাজা শেষে তার লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয়। দলীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা।
এর আগে তার লাশ পন্ডিতসার স্কুল মাঠে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।

জানা গেছে, সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আরও পড়ুন : স্ত্রীকে হত্যা করে চৌকিতে শুয়েছিল স্বামী

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাড. জামাল শরীফ হিরু দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম সহ কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা