সংগৃহীত ছবি
রাজনীতি

সরকারকে হটানো প্রধান চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক : ভোটারবিহীন সরকারকে হটানো আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আরও পড়ুন : চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন কাল

শনিবার (১৩ জুলাই) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকা মহানগর বিএনপির উত্তর-দক্ষিণের নবনির্বাচিত নেতাদের নিয়ে আজ শপথ নিয়েছি— খালেদা জিয়াকে মুক্ত করবো। আর খালেদা জিয়া মুক্ত হলেই সারাদেশ মুক্ত হবে, গণতন্ত্র মুক্তি পাবে। আপনারা জানেন খালেদা জিয়া মারাত্মক অসুস্থ। আমরা দোয়া করি তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

আরও পড়ুন : সেতুমন্ত্রীর সাথে শিক্ষকদের বৈঠক

দেশ রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য যা কিছু করা দরকার, মহানগর বিএনপি তাই করবে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের ন্যায্য দাবি। এই ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন আছে। আমাদের আশঙ্কা হচ্ছে— সরকার কোটা সংস্কার আন্দোলনে বিএনপির উস্কানি আছে বলে অন্য দিকে ধাবিত করার অপকৌশল করতে পারে।

আরও পড়ুন : রাজধানীতে প্রাইভেটকারে আগুন

তিনি বলেন, বিএনপির আন্দোলন কখনও ব্যর্থ হয়নি। সরকার বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। অনেককে গুম, হত্যা করেছে। তারপরও বিএনপির নেতা কর্মীরা মাঠে আছে। এ সরকারের পতন ঘটানো পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন করবে।

বিএনপির অনেক কমিটিতে পদ বাণিজ্যর অভিযোগ উঠছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিতে প্রথম আহ্বায়ক কমিটি হয়। তারপরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ফলে পদ বাণিজ্যের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।

আমার বাংলা/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা