সংগৃহীত
রাজনীতি

কঠোর হুঁশিয়ারি দিলেন

নিজস্ব প্রতিবেদক: দেশে যারা সন্ত্রাস-সহিংসতাকে উস্কে দেওয়ার পাঁয়তারা করবে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আ’লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন: মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বৃহস্পতিবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো ১ বিবৃতিতে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে মিথ্যাচার ও অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও মিথ্যাচার করছে। এখন তার মুক্তির বিষয়ে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা না করে এটিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে তারা।

সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দীর্ঘদিন ধরেই খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করছেন। তবে এই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তারা শুধু আন্দোলনের নামে সন্ত্রাসী ও ক্যাডারবাহিনীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা করেন এবং এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলেই তারা মিথ্যাচার-অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজমিস্ত্রির

তিনি বলেন, আ’লীগ সব সময়ই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। এই দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি এবং তার দোসররা সর্বদা তৎপর থেকেছে। এটা তাদের জন্মগত রাজনৈতিক লিগ্যাসি।

তিনি আরও বলেন, বিএনপি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে সক্ষম হতো অথবা তাদের আন্দোলনে যদি জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে পারতো তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য সৎ সাহস দেখাতে পারতো।এটা না থাকার কারণেই তারা বরাবরই সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়েছে।

আরও পড়ুন: ১৫ জুলাই গ্যাস নিরবচ্ছিন্ন হবে

এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে, যারাই গণতান্ত্রিক পন্থার ব্যত্যয় ঘটাতে সন্ত্রাস-সহিংসতাকে উস্কে দেওয়ার পাঁয়তারা করবে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা