সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপি কূটনীতির ভাষা বোঝে না

নিজস্ব প্রতিবেদক : বিএনপি কূটনীতির ভাষা বোঝে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চুক্তি ও সমঝোতা স্মারক এক নয়।

আরও পড়ুন : স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ

সোমবার (১ জুলাই) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসের সামনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘গেলো রে গেলো, সব নাকি ইন্ডিয়া হয়ে গেলো। গেলো রে গেলো, স্বাধীনতা গেলো, গেলো রে গেলো সার্বভৌমত্ব গেলো। কোথায় গেলো? ৫৩ বছর আমরা স্বাধীনতা নিয়ে টিকে আছি। কোথায় যাবো? ভারত আমাদের বন্ধু।’

আরও পড়ুন : ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নিতে নির্দেশ

তিনি বলেন, ‘মনে আছে? নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে, প্রথমদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিএনপি নেতারা ভারতের হাইকমিশনের সামনে হাজির। হাইকমিশন বন্ধ, মিষ্টি আর ফুল নিয়ে হাজির। এই হচ্ছে বিএনপি।’

ওবায়দুল কাদের বলেন, ‘এরা ভারতবিরোধিতা করে, কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছায় গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে ২০০১ সালে ক্ষমতায় এসেছে।’

আরও পড়ুন : ৩ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ভারতের সঙ্গে ২৫ বছরের মৈত্রী চুক্তি করে গেছেন বলেই আজ ৬৮ বছরের সীমান্ত সমস্যার সমাধান হয়। আরেকটা বাংলাদেশের সমান সমুদ্রসীমা আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পেরেছি। শান্তিপূর্ণভাবে সিটমহল বিনিময় হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির চোখে ঘুম নেই, ঘুম হারাম হয়ে গেছে। ফখরুলের চোখে অশান্তির আগুন। লন্ডন থেকে ফরমান আসে। ইন আর আউট।’

আরও পড়ুন : অনলাইনে জঙ্গি তৎপরতা বড় চ্যালেঞ্জ

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদের বিশ্বাস করে না। কেউ কাউকে পছন্দ করে না। একেকজন আরেকজনকে বলে সরকারের এজেন্ট। তাদের আন্দোলন ভুয়া।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা