সংগৃহীত
রাজনীতি

কাদের ও ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: আ’লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর সেতু ভবনে এই সাক্ষাতে নতুন সরকারের গত ৬ মাসের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মসূচি ও অগ্রাধিকার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করা হয়।

আরও পড়ুন: তিস্তা প্রকল্পে চীন দীর্ঘদিন ধরে আগ্রহী

এ বৈঠককালে উভয়পক্ষ যে কোনো দেশে টেকসই গণতন্ত্র বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তারা।

এই সময় সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ আ’লীগ একমাত্র রাজনৈতিক দল যেটি সকল ক্ষেত্রে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা করে এবং অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিটি স্তরে দেশের সংবিধান, দলের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের বিধি বিধান অনুসরণ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আ’লীগ ছাড়াও অন্য কোনো দলের এ ধরনের গণতান্ত্রিক চর্চার নজির নেই।

আরও পড়ুন: ফের ধর্মঘটে ইংল্যান্ডের ডাক্তাররা

অপরদিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশে নারী ক্ষমতায়নে বর্তমান সরকারের নীতিগত অবস্থানের সন্তোষ প্রকাশ করে। এরই সঙ্গে দলের নেতৃত্ব এবং জনপ্রতিনিধি নির্বাচনে অধিক সংখ্যক নারী নেতৃত্ব অন্তর্ভুক্তির ব্যাপারে গুরুত্ব আরোপ করেন তিনি।

এরই প্রসঙ্গে আ’লীগ সাধারণ সম্পাদক জানান, আ’লীগ দলের নেতৃত্বসহ প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। এ সময় ব্রিটিশ সরকারের আর্থিক সহায়তায় রাজনৈতিক দলগুলোতে প্রশিক্ষণ সহযোগিতা প্রদানের জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কার্যক্রমের প্রশংসা করেন আ’লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন: পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ২

এই বৈঠকের সময় উপস্থিত ছিলেন আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা