রাজনীতি

দেশবাসী সরকারকে বর্জন করেছে

নিজস্ব প্রতিবেদক : আমরা এ সরকারকে বর্জন করেছি, দেশবাসীও সরকারকে বর্জন করেছে। এবার আওয়ামী লীগের ভোটারও কেন্দ্রে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থানী কমিটির সদস্য গয়েশ্বর রায়।

আরও পড়ুন : প্রাকৃতিক সম্পদে উন্নয়ন করাই মূল লক্ষ্য

মঙ্গলবার (৪ জুন) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে জিয়ার রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, জিয়া এই দেশের সন্তান ছিলেন। তারেক জিয়া এই দেশের সন্তান। যেদিন দেশে তারেক রহমান আসবে, সেদিন যে ঝড় উঠবে, আর সে দিন কে কোন দিকে যাবেন পথ খুঁজে পাবেন না।

আরও পড়ুন : বেনজীর কোথায় সরকারের কাছে তথ্য নেই

গয়েশ্বর আরও বলেন, দেশে একজন পুলিশ (সাবেক পুলিশ প্রধান বেনজীর) কত টাকা বেতন পায়? কিন্তু তার হাজার হাজার কোটি টাকা কোথায় থেকে আসে। এই টাকার উৎস কি? কোথায় থেকে কিভাবে আসে, এসব কি সরকার জানে না? জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। জনগণের মনে যে আগুন জ্বলছে, তা নেভাতে পারবেন না। তাই দ্রুত সরে যান।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো.সেলিম ভূঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিক, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক রাজিউর রহমান রাজিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম রহিম পাটওয়ারী প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা