ফাইল ছবি
রাজনীতি

১০ দিনে ৫ লাখ গাছ লাগা‌বে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লা‌খের বে‌শি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছে। চলতি এপ্রিল মাসের ২১-৩০ তারিখের মধ্যে ‌এ উদ্যোগ শেষ করার টা‌র্গেট গ্রহণ করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: রাজধানীসহ ৪ অঞ্চলে ঝড়ের আভাস

কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়মমাফিক বৃক্ষরোপণ করা হ‌বে। প্রতিটি উপজেলা ইউনিট ১০০০ এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিট ৫০০ বৃক্ষরোপণ করবে।

ছাত্রলী‌গের সভাপতি সাদ্দাম হোসাইন ব‌লেন, বাংলার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও মানুষের প্রতিটি প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে দ্বিধাহীনভাবে, নিঃশঙ্কচিত্তে, সর্বাগ্রে।

আরও পড়ুন: কাতারের সঙ্গে ১০ চুক্তি-সমঝোতা সই

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত যেকোনো সঙ্কট থেকে সমাধানের অন্যতম উপায় বৃক্ষরোপণ। প্রতিবছর নিয়মিতভাবে ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

পরিবেশ দিবস-২০২৪ কে কেন্দ্র করে এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করতে চায় না সংগঠনটি। সেই সঙ্গে গাছের নিবিড় পর্যবেক্ষণ, পানি দেয়া ও গাছের যত্ন নেয়ার পাশাপাশি এ উদ্যোগের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির নি‌র্দেশও দেয়া হ‌য়ে‌ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা