ফাইল ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: বিশ্ব অহিংস দিবস, মহাত্মা গান্ধীর জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

মঙ্গলবার (৩ অক্টোবর), ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা

ঘটনাবলী:

১৭৯১ - ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে।

১৮৬৬ - ভিয়েনায় অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০০ - বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আয়াতুল্লাহ হাজ্ব মির্যা হাসান শাহরেস্তানী চিরনিদ্রায় শায়িত হন।

১৯৩২ - ইরাক ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।

১৯৪৫ - বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।

বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বা ডব্লিউএফটিইউ হল ট্রেড ইউনিয়নগুলির একটি আন্তর্জাতিক ফেডারেশন। আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনকে প্রতিস্থাপন করতে এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।

এটির উদ্দেশ্য ছিল জাতিসংঘের মতো করে সারা দুনিয়ার ট্রেড ইউনিয়নগুলোকে একটি একক আন্তর্জাতিক সংগঠনে একত্রিত করা।

আরও পড়ুন: বিশ্ব প্রবীণ দিবস

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মার্শাল পরিকল্পনাকে সমর্থন করা প্রসঙ্গে বিতর্ক তৈরি হলে মুক্ত বাণিজ্য ইউনিয়নসমূহের আন্তর্জাতিক কনফেডারেশন গঠন করতে পাশ্চাত্যের কিছু ট্রেড ইউনিয়ন ১৯৪৯ সালে এটি ত্যাগ করে।

ফলে ১৯৪৯ সালের পর প্রাথমিকভাবে এটি সাম্যবাদী দলগুলোর প্রতি সহানুভূতিশীল বা সংযুক্ত ট্রেড ইউনিয়নসমূহের সংগঠনে পরিণত হয়। স্নায়ু যুদ্ধের প্রেক্ষাপটে, ট্রেড ইউনিয়নসমূহের বিশ্ব ফেডারেশন প্রায়ই সোভিয়েত ফ্রন্ট সংগঠন হিসেবে চিত্রিত হতো।

১৯৫৮ - ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

১৯৭৮ - বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম।

১৯৮০ - বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়।

১৯৮৮ - সিউল অলিম্পিক শুরু।

১৯৮৯ - উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৯০ - অক্টোবরে দুই জার্মানি অর্থাৎ পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হবার ঘোষণা দেয়।

আরও পড়ুন: জালাল উদ্দিন মুহাম্মদ রুমি’র জন্ম

জন্মদিন:

১৮৭৭ - হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। (মৃ.০৭/০৮/১৯৫৬)

১৮৯৫ - রুশ কবি সের্গেই ইয়েসেনিন।

১৮৯৭ - ফরাসি কবি লুই আরাগঁ।

১৮৯৯ - লুই ইয়েল্ম্‌স্লেভ, ডেনীয় ভাষাবিজ্ঞানী।

১৯০৪ - চার্লস জন পেডারসেন, নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ। (মৃ.২৬/১০/১৯৮৯)

১৯২০ - অজয় বসু, প্রখ্যাত বেতার ও দূরদর্শন ধারাভাষ্যকার। (মৃ. ২০০৪ খ্রি.)

১৯৭৩ - লিনা হিডি, ব্রিটিশ অভিনেত্রী।

১৯৮৮ - আলিসিয়া ভিকান্দার, সুয়েডিয় অভিনেত্রী।

আরও পড়ুন: প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত

মৃত্যুবার্ষিকী:

১৫৯১ - ইতালির চিত্রশিল্পী ভিনচেনৎসো ক্যাম্পি।

১৮৯৬ - উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী।

১৯১৪ - স্যার তারকনাথ পালিত ভারতীয় বাঙালি আইনজ্ঞ ও জনহিতৈষী। (জ.১৮৩১)

১৯৫২ - ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি পণ্ডিত,গবেষক ও সম্পাদক। (জ.২১/০৯/১৮৯১)

১৯২৩ - ব্রিটিশ ভারতে প্রথম ২ জন মহিলা স্নাতক ও ভারতে তথা দক্ষিণ এশিয়ায় প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। (জ.১৮/০৭/১৮৬১)

১৯৭৩ - সাধনা বসু, বাংলা মঞ্চের ও সবাক চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রী ও নর্তকী। (জ. ১৯১৪)

১৯৮৯ - ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশী উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক। (জ. ১৯৩১)

১৯৯৩ - সাহিত্যিক, সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী গোপাল হালদার। (জ.১১/০২/১৯০২)

২০০১ - সংগীতসাধক বারীণ মজুমদার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা