ছবি : সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি
প্রসন্ন রায়ের ‘রায়বাড়ি’

বাগেরহাটে জমিদার বাড়ি বেদখল!

এস এম সাইফুল ইসলাম কবির : ব্রিটিশ শাসন আমলের জমিদারি শাসন ব্যবস্থা আজ শুধুই স্মৃতি। কালের স্বাক্ষি হয়ে দাঁড়িয়ে আছে সেই সময়ে দু’একটি বসতবড়ি। এক সময়ের ৬শ’ একর বা ১৮শ’ বিঘা জমির মালিকের তৃতীয় প্রজন্ম এখন মাত্র ৩ একর বা ৯ বিঘা জমির মালিক।

আরও পড়ুন : প্রমিলা দেবী’র জন্মদিন

পূর্ব পুরুষদের সেই সব জমি প্রায়ই বেদখল হয়ে গেছে। আবার খাজনা পরিশোধ না হওয়ার কারণে সরকার করে নিয়েছে খাস। শনিরজোর গ্রামের সেই প্রসন্ন রায়ের বাড়িটি আজও জমিদার বাড়ি নামেই পরিচিত। সময়ের পরিবর্তনে সেই জমিদারের প্রজন্মদের কেউ খোঁজ রাখেন না।

জীবন সংগ্রামে কোন মতে বেঁচে আছেন তারা। জমিদার ঠাকুর দাদার ৪ বিঘা বসতবাড়ির ওপরে নির্মিত দেড়শ’ বছরের পুরাতন ভবন জমিদার রায় বাড়ি এখন শুধু স্মৃতি। কালের বিবর্তে এখন আর জমিদার বাড়ির সামনে থেকে ছাতা বন্ধ, আর কাউকে জুতা খুলে নতজানু হয়ে পথ চলতে হয় না।

সরেজমিনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের শনিরজোর গ্রামের ‘রায়বাড়ি’ জমিদার প্রসন্ন রায় ১৮শ’ বিঘা জমির মালিক হয়ে দেড়শ’ বছর পূর্বে তৎতকালীন প্রজাদের নিয়ে তার জমিদারি প্রথা শাসন ব্যবস্থা ছিলো। তার মৃত্যুর পরে স্ত্রী ললিতা সুন্দরী এ স্টেট পরিচালনা করতেন। তিনিও বেঁচে নেই।

আরও পড়ুন : ড. এম এ ওয়াজেদ মিয়া’র প্রয়াণ

জমিদার প্রসন্ন রায়ের ৪ ছেলে, ২ মেয়ে। ছেলেরা হলেন দিজেন্দ্র লাল রায়, শুধাংশু রায়, মনোরঞ্জন রায় ও খিতিশ রায়। তারাও ৫০/৬০ বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন। এখন ওই বাড়িতে ৪ ছেলের নাতিরা বসবাস করছেন।

মনোরঞ্জন রায়ের ছেলে প্রকাশ রায় (৭২), বিধান রায়ের ছেলে মিল্টন রায় (৩০) জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী (সরকারিভাবে ভাতা পাচ্ছেন), খিতিশ রায়ের ছেলে বাবলু রায় (৭৫) তিনিও শারীরিক প্রতিবন্ধী। ৮ বছর ধরে বিছানায় অসুস্থ অবস্থায় জীবন যাপন করছেন। তিনি বয়স্ক ভাতার আওতায় আসেননি।

বৃদ্ধ প্রকাশ রায় লম্বা নিশ্বাস ছেড়ে বলেন, এক সময়ে বাপদাদারা দু’হাত ভরে প্রজাদের দান করতেন। আজ আমরা দু’মুঠো ভাতের জন্য পারছি না কাউকে বলতে। একদিকে শত শত বিঘা জমি নিলাম করে নিয়েছে অন্যদিকে প্রভাবশালীরা দখল করেছে তাদের অনেক জমি। থাকার শুধুমাত্র এই দাদার স্মৃতি জরাজীর্ণ ভবনটি। তার পরেও সুখের নিঃস্বাস নিয়ে বাস করছি। আমাদের কেউ খোঁজ রাখেন না। শুনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের মাথাগোঁজার ঠাঁই করে দেয়। আমাদের সব কিছু থেকেও এখন শূন্য। তাই, সরকারি উদ্যোগে তাদের পূর্ব পুরুষদের জমিদারের স্মৃতি এ রায় বাড়িটি সংস্কারের দাবি জানান প্রধানমন্ত্রীর প্রতি।

আরও পড়ুন : উলিপুরে বৈশাখী মেলার উদ্বোধন

উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসক নির্দেশনা দিয়েছেন। এ উপজেলার ইতিহাস ঐতিহ্য পুরাতন স্মৃতির খোঁজ খবর নিয়ে তালিকা করে পাঠানোর জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা