ইতিহাসের এইদিনে আবদুর রহমান বয়াতীর প্রয়াণ 
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এইদিনে

আবদুর রহমান বয়াতীর প্রয়াণ 

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ২

ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ শুক্রবার (১৯ আগস্ট ) ৪ ভাদ্র , ১৪২৯ বঙ্গাব্দ। ২০ মহররম , ১৪৪৪ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্ট জনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী

১৭৫৭ - কলকাতার পুরনো টাকশাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করেন।

১৯৪০ - সোমালিল্যান্ড থেকে ব্রিটিশ সেনাবাহিনীকে বিতাড়িত করা হয়।

১৯৪৪ - প্যারিসে সশস্ত্র অভ্যুত্থানের সূচনা হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আপারভোল্টা।

১৯৯১ - গানাদি ইয়ানাউফের নেতৃত্বে সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী সর্ব শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়।

জন্ম বার্ষিকী

১৬৪৬ - জন ফ্ল্যামস্টিড, ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী।

১৮৭১ - বিমানের নকশা উদ্ভাবনকারী রাইট ভ্রাতৃদ্বয়ের অরভিল রাইট।

১৮৭৮ - ম্যানুয়েল এল. কুয়েজন, ফিলিপাইনের বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯০০ - সুশোভন সরকার, প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক।

১৯৩৫ - জহির রায়হান, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

১৯৫০ - গ্রেম বিয়ার্ড, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৯৬ -এ আর ফারুক,লেখক,সাংবাদিক।

১৯৭৩ - কার্ল বাফিন, সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু বার্ষিকী

১৬৬২ - ব্লেজ পাস্কাল, ফরাসি গণিতজ্ঞ, পদার্থবিদ, উদ্ভাবক, লেখক এবং ক্যাথলিক দার্শনিক।

১৯৬৩ - মৌলভি তমিজউদ্দিন খান, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার।

১৯৬৮ - জর্জ গ্যামফ, ইউক্রেনীয় পদার্থবিজ্ঞানী এবং বিশ্বতত্ত্ববিদ।

১৯৭৬ - কেন ওয়ার্ডসওয়ার্থ, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৬ - হারমায়োনি ব্যাডলি, ইংরেজ অভিনেত্রী।

২০০৩ - সেরগিও ভিয়েরা দ মেলো ব্রাজিলের জাতিসংঘের কূটনীতিক ও মানবিক কর্মী।

২০১২ - টনি স্কট, ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

আরও পড়ুন: চীনে প্রবল বন্যায় নিহত ১৬

২০১৩ - আবদুর রহমান বয়াতী, বাংলাদেশের একজন প্রসিদ্ধ লোকসঙ্গীত শিল্পী।

২০২১ - জুনায়েদ বাবুনগরী, দেওবন্দি ইসলামি পণ্ডিত, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা