টমাস ওয়াটসন ও পার্থ প্রতীম মজুমদার
ঐতিহ্য ও কৃষ্টি

টমাস ওয়াটসন ও পার্থ প্রতীম মজুমদারের জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী, ২০২২) ৪ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। ১৪ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী:
১৬৪২- প্রথম ইউরোপীয় হিসাবে আবেল তাসমান নিউজিল্যান্ডে পা রাখেন।
১৭৭৮- ইংরেজ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক হাওয়াই দ্বীপ আবিষ্কার করেছিলেন।
১৮৬২- বঙ্গীয় আইন পরিষদ গঠিত হয়।
১৯৩৮- সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন।
১৯৯৭- কারো সাহায্য ছাড়াই প্রথম ব্যক্তি হিসেবে অ্যান্টার্কটিকা পাড়ি দেন নরওয়ের বোর্জ অসল্যান্ড।

জন্ম
১৮৫৪- টমাস অগাস্টাস ওয়াটসন। তিনি আলেকজান্ডার গ্রাহাম বেলের সহকারী ছিলেন এবং টেলিফোন আবিষ্কারের অন্যতম প্রবর্তক হিসেবে স্বীকৃত। তিনি অতি পরিচিত কারণ তার নাম টেলিফোনের প্রথম শব্দ হিসেবে উচ্চারিত হয়। গ্রাহাম বেলের গবেষণাগারের নোট বই অনুসারে, গ্রাহাম বেল তার নতুন আবিষ্কার দিয়ে প্রথম শব্দ বলেছিলেন, ‘মিস্টার ওয়াটসন, এদিকে আসুন - আপনাকে আমি দেখতে চাই’।
১৯১৭- বাংলাদেশি কবি এবং গীতিকার আজিজুর রহমান।
১৯৩৫- বাংলাদেশি নাট্যকার ও অভিনেতা মমতাজউদ্দীন আহমেদ।
১৯৪৫- একুশে পদক বিজয়ী বাংলাদেশি সাংবাদিক মোনাজাত উদ্দিন।
১৯৫৪- মূকাভিনয় শিল্পী পার্থ প্রতীম মজুমদার।

মৃত্যু
১৯৩৬- নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ লেখক ও কবি রুডইয়ার্ড কিপলিং।
১৯৪৭- ভারতীয় সংগীত শিল্পী ও অভিনেতা কুন্দনলাল সায়গল।
১৯৮৩- ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও জননেত্রী মীরা দত্তগুপ্ত।
১৯৯২- রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত ভ্রমণকাহিনি লেখক সুবোধকুমার চক্রবর্তী। ১৯১৯ খ্রিস্টাব্দের ২৫ শে মার্চ বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের কোচবিহারের কাটামারির এক জমিদার পরিবারে জন্ম তার। তিনি বাংলা ভ্রমণ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাহিনিকার। বিখ্যাত সৃষ্টি চব্বিশ পর্বের 'রম্যাণি বীক্ষ্য'এর জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা