জাভেদ আখতার ও সুচিত্রা সেন
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

জাভেদ আখতারের জন্ম ও সুচিত্রা সেনের প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ সোমবার (১৭ জানুয়ারি, ২০২২) ৩ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। ১৩ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী:
১৮৪১- বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ার নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়েছিল।
১৯৪৬- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন।
১৯৫৩- ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুনীর চৌধুরীর কবর নাটক রচনা শেষ হয়।
১৯৯১- পঞ্চম হ্যারল্ড নরওয়ের রাজা হিসাবে অভিষিক্ত হন।

জন্ম
১৯০৯- বিশিষ্ট বাংলা সাহিত্য ও লোকসংস্কৃতি গবেষক ও অধ্যাপক আশুতোষ ভট্টাচার্য।
১৯১৩- রাডার যন্ত্রের পুরোধা স্যার এ্যাডওয়ার্ড ফেনিশি।
১৯৩০- বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক ক্ষেত্র গুপ্ত।
১৯৩৩- প্রিন্স সদরউদ্দিন আগা খান।
১৯৪২- বিশ্ববিখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। তার পিতা ক্লে সিনিয়র সাইনবোর্ড এবং বিলবোর্ড রং করতেন এবং মা ওডিসা গ্র্যাডি ক্লে একজন গৃহিণী ছিলেন। একজন মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধা ছিলেন তিনি। স্পোর্টস ইলাস্ট্রেটেড তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ও বিবিসি তাকে শতাব্দীর সেরা ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করেছে। ৩২ বছর পারকিনসন্স রোগে ভোগার পর ২০১৬ সালের ৩ জুন ৭৪ বছর বয়সে মারা যান তিনি।
১৯৪৫- ভারতীয় কবি, গীতিকার এবং স্ক্রিপ্ট রাইটার জাভেদ আখতার।

মৃত্যু
১৮৯১- ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম গৃহীভক্ত রামচন্দ্র দত্ত।
১৯৩০- ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী গওহর জান।
১৯৭৮- শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী তাত্ত্বিক মুজাফফর আহমদ চৌধুরী। নোয়াখালি জেলার বীরাহিমপুর গ্রামে ১৯২২ সালের ২৩ নভেম্বর তার জন্ম। স্বাধীন বাংলাদেশে তিনিই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। পদাধিকার বলে তিনি ছিলেন ডাকসুর প্রথম সভাপতি। শিক্ষা ক্ষেত্রে অনন্য সাধারণ অবদানের জন্য ১৯৭৯ সালে তাকে “শিক্ষায় স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।
২০০৩- ভারতীয় বাঙালি সংগীত শিল্পী সমরেশ রায়।
২০১৪- ভারতীয় বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা