সংগৃহীত ছবি
লাইফস্টাইল

ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: গ্রীষ্মের সূর্য দিনদিন আরও বেশি উতপ্ত হয়ে উঠছে। এসময় ত্বকের রোদে পোড়া দাগ রোজকার ঘটনা। রোদে পোড়া দাগ দূর করা সহজসাধ্য ব্যাপার নয়। এসময় ত্বকের প্রয়োজন বাড়তি যত্নের।
কম বেশি সবাই সানবার্ণ বা রোদে পোড়া দাগের সমস্যায় ভোগেন। তবে সঠিক যত্নে এ দাগ দূর করা সম্ভব। চিন্তিত না হয়ে চলুন জেনে নেওয়া যাক ত্বকের রোদে পোড়া দাগ দূর করার ঘরোয়া উপায়-

আরও পড়ুন: ঘরে বসেই হেয়ার স্পা করার উপায়

১. টক দই: ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে টক দই খুবই উপকারী। চর্ম রোগ বিশেষজ্ঞদের মতে, টক দই ত্বকের পোড়া দাগ খুব সহজে দূর করে। টক দইয়ে থাকা বিভিন্ন উপকারী উপাদান ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। বাহিরে বের হওয়ার পূর্বে ২০ মিনিট মুখে টক দই লাগিয়ে রাখুন। এতে ত্বকের পোড়া দাগ কমবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

২. শসার রস: শসা সবজি বা সালাদ হিসেবে খাওয়ার পাশাপাশি রূপচর্চার কাজেও দারুণ কার্যকরী। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে নিয়মিত শসার পেস্ট ব্যবহার করতে পারেন। এতে ত্বক ভেতর থেকে ঠান্ডা থাকে এবং ত্বকের ময়েশ্চারাইজ লক করে।

আরও পড়ুন: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার উপায়

৩. অ্যালোভেরা, মধু ও লেবু: এই উপাদানগুলো আমাদের ত্বকের জন্য বেশ উপকারী। রূপচর্চায় অ্যালোভেরা, মধু ও লেবু ব্যবহার করতে পারেন। এগুলো একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। এতে ত্বকের রোদে পোড়া দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে।

৪. মধু, লেবুর রস ও বেসন: ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে বেসন, মধু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগিয়ে নিন। এবার ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

৫. আলুর রস: আলুর রসে থাকে ব্লিচিং উপাদান যা ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। চোখের নিচে কালচে দাগ দূর করতেও সাহায্য করে আলুর রস।

সান নিউজ/এস আর/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা