সংগৃহীত
লাইফস্টাইল

ত্বকের জন্য উপকারি ৫ ফল

লাইফস্টাইল ডেস্ক: সৌন্দর্য্যের এক তৃতীয়াংশ নির্ভর করে ত্বকের সৌন্দর্য্যেকে ঘিরে। বিভিন্ন কারণে আজকাল ত্বকের সমস্যা দেখা দেয়। ত্বকের সমস্যায় সমাধান হিসাবে আছে একাধিক উপাদান।

দামি দামি প্রোডাক্ট বা ওষুধ খেয়ে ত্বকের সমস্যা দূর করার থেকে প্রাকৃতিকভাবে দূর করতে পারলে খুব ফল পাওয়া যায়। এর জন্য হাতের কাছে থাকা বিভিন্ন ফলগুলোর উপর ভরসা রাখতে পারেন।

আরও পড়ুন: দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে কী হয়?

চলুন জেনে নেওয়া যাক কোন ৫ ফল ত্বকের সমস্যার জন্য উপকারি-

১) আম: ফলের রাজা আম। আমে রয়েছে প্রচুর গুনাগুন। আমে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

২) পেঁপে: পেঁপেতে আছে প্যাপেইন এনজাইম। যা ত্বকে প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে। খাবার হজমে বৃদ্ধির পাশাপাশি ক্ষত নিরাময়ে সাহায্য করে।

৩) আমলকি: আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বকের তারুণ্য ধরে রাখতে খুব ভালো কাজ করে। আমলকি গায়ের রং উজ্জ্বল করে, হাইপারপিগমেন্টেশন ফিকে করে পাশাপাশি দূষণের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে।

আরও পড়ুন: অশান্তি আনে স্বামী-স্ত্রীর যেসব অভ্যাস

৪) তরমুজ: তরমুজে প্রচুর পরিমাণে জলীয় উপাদান থাকে। ত্বকের হাইড্রেশন বজায় রাখতে এবং উজ্জ্বল ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে।

৫) পেয়ারা: পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি,পটাসিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ত্বকের তারুণ্য ধরে রাখতে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে পেয়রা খুব ভালো ফলাফল দেয়। সূত্র- নিউজ ১৮

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা