ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

পটলের মিষ্টি

লাইফস্টাইল ডেস্ক: পটল দিয়ে তৈরি করা যায় নানা পদের তরকারি। যেমন পটল ভাজা, পটলের ঝোল, ইলিশ দিয়ে পটল কিংবা পটল ভর্তা তো খেয়েছেনই, কিন্তু পটল দিয়ে মিষ্টি? সাধারণ স্বাদের এই সবজি দিয়েই তৈরি করা সম্ভব অসাধারণ স্বাদের মিষ্টি। বাড়িতে খুব সহজে তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: কাঁচা মরিচ টাটকা রাখার উপায়

উপকরণ

১) পটল- ২৫০ গ্রাম

২) চিনি- দেড় কাপ

৩) খোয়াক্ষীর- ১ কাপ

৪) এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ

৫) গুঁড়া দুধ- ২ টেবল চামচ

৬) আমন্ড- ৮-১০টি

৭) পেস্তা বাদাম- ৮-১০টি

৮) সোডা বাইকার্বোনেট- ১ চিমটি।

আরও পড়ুন: তেলতেলে ভাব দূর করার উপায়

পদ্ধতি

খোয়াক্ষীর কড়াইতে দিয়ে মাঝারি আঁচে নেড়েচেড়ে দিন। এরপর আধা কাপ চিনি মিশিয়ে জ্বাল দিয়ে নরম পুর তৈরি করে নিন। এবার সেই মিশ্রণে এলাচ গুঁড়া, আমন্ড, পেস্তা বাদাম ও গুঁড়া দুধ মিশিয়ে নিন। নামিয়ে নিয়ে প্লেটে ছড়িয়ে ঠান্ডা করে রাখুন। অন্য একটি সসপ্যানে বাকি চিনি এক কাপ পানিতে ফুটিয়ে পাতলা রস তৈরি করে নিন।

একটা তলা মোটা পাত্রে পানি গরম করে এক চিমটি সোডা বাইকার্বোনেট দিন। এর মধ্যে পটল দিয়ে ২-৩ মিনিট সেদ্ধ করুন। পানি ঝরিয়ে চিনির রসে দিয়ে দিন। যাতে পটলের মধ্যে রস ঢুকে নরম হয়ে যায়। রস থেকে পটল তুলে ঠান্ডা করে নিয়ে ভিতরে খোয়ার মিশ্রণ ভরুন। এবার পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা