ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

আগুনে পুড়ে গেলে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : হঠাৎ দুর্ঘটনায় শরীরের কোনো অংশ আগুনে পুড়ে গেলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার মাধ্যমে ক্ষতির পরিমাণ কমানো যায়।

আরও পড়ুন : গরমে পানিশূন্যতার লক্ষণ

বিশেষজ্ঞরা জানান, উচ্চ তাপ তৈরি হতে পারে ২ ধরনের উৎস হতে- শুকনো ও ভেজা। আগুন, গরম তৈজসপত্র ও গরম ইস্ত্রি ইত্যাদি হলো শুকনো তাপের উৎস। অপরদিকে গরম পানি ও জলীয় বাষ্প হলো ভেজা তাপের উৎস। উভয় ধরনের ক্ষেত্রে একই চিকিৎসা দেওয়া হয়ে থাকে।

জেনে নিন শরীরের কোথাও পুড়ে গেলে যা করণীয়-

আরও পড়ুন : ইফতারে বাঙ্গি খাওয়ার উপকারীতা

(১) তাপের উৎস থেকে সরিয়ে নেওয়া : যেখান থেকে তাপ লেগেছে সেই উৎসের কাছ থেকে দূরে সরে যেতে হবে বা সরিয়ে নিতে হবে। কারণ সেখানে অবস্থান করলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে। আশেপাশে কেউ থাকলে দ্রুত সাহায্যের জন্য ডাকুন। এ সময় যত দ্রুত পদক্ষেপ নেবেন, তত বেশি সহজে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে।

(২) আগুন নেভানো : গায়ে আগুন লাগলে সাথে সাথে নিভিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। মাটিতে গড়াগড়ি দিয়ে, ভারী কম্বল পেঁচিয়ে, পানি দিয়ে কিংবা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলতে হবে। গায়ের কাপড়ে আগুন ধরে গেলে সাথে সাথে তা খুলে ফেলতে হবে।

আরও পড়ুন : বাতাবি লেবুর নানা গুণ

(৩) পানি ঢালা : পুড়ে যাওয়া স্থানে সাথে সাথে আক্রান্ত স্থানে প্রচুর পানি ঢালতে হবে। প্রবাহমান পানির নিচে অর্থাৎ ট্যাপের পানির নিচে আক্রান্ত স্থান কমপক্ষে ২০ মিনিটের মতো রাখতে হবে। তা সম্ভব না হলে বালতিতে পানি নিয়ে মগের সাহায্যে ২০ মিনিটের মতো পানি ঢালতে হবে।

এতে আক্রান্ত স্থান ঠান্ডা করতে সহজ হবে। সাধারণ তাপমাত্রার বা ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন। তবে বরফ ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন : পেঁপের লাচ্ছি তৈরির রেসিপি

(৪ গায়ের কাপড় ও গয়না খুলে ফেলা : পুড়ে গেলে আক্রান্ত স্থানের কাপড় খুলে ফেলতে হবে। সেই সাথে শরীরে কোনো গয়না থাকলে খুলে ফেলতে হবে। পুড়ে চামড়ার সাথে কিছু লেগে গেলে তা টানাটানি করে খোলার চেষ্টা করবেন না। এতে ক্ষতি আরও বাড়তে পারে।

(৫) আক্রান্ত স্থান ঢেকে রাখা : পোড়ার কারণে সৃষ্ট ক্ষতস্থানটি পরিষ্কার ও জীবাণুমুক্ত গজ দিয়ে ঢেকে দিতে হবে। যদি হাতের কাছে গজ না থাকে তবে পরিষ্কার কাপড় অথবা পলিথিন ব্যবহার করতে হবে। কারণ খোলা রাখলে আরও বেশি সংক্রমণের ভয় থাকবে।

আরও পড়ুন : ইফতারে কোন দেশের মানুষেরা কী খান?

(৬) কাপড় দিয়ে মুড়ানো : আক্রান্ত ব্যক্তিকে পরিষ্কার চাদর বা কম্বল দিয়ে মুড়িয়ে রাখতে হবে। এতে শরীরের অনুকূল তাপমাত্রা বজায় থাকবে। আক্রান্ত স্থানে যাতে কোনো ধরনের চাপ বা ঘষা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।

(৭) রোগীকে বসিয়ে রাখা : চোখ কিংবা মুখ পুড়ে গেলে রোগীকে বসা অবস্থায় রাখার চেষ্টা করতে হবে। এতে ফোলা কিছুটা কমতে পারে। যদি পা কিংবা শরীরের নিচের দিকের কোনো অংশ পুড়ে যায় তবে আক্রান্ত ব্যক্তিকে শুইয়ে পায়ের দিকটা উঁচু করে রাখতে হবে।

আরও পড়ুন : শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে করণীয়

(৮) আরও যেসব বিষয়ে খেয়াল রাখবেন : পোড়ার পরিমাণ বেশি হলে দ্রুত হাসপাতালে নিতে হবে। আক্রান্ত স্থানে টুথপেস্ট, তেল ও হলুদ ব্যবহার করা যাবে না।

ক্ষতস্থানে সরাসরি তুলা, টিস্যু কিংবা ক্রিম লাগানো যাবে না। ফোসকা পড়লে তা হাসপাতালে যাওয়ার আগে ফাটানো যাবে না। চিকিৎসকের পরামর্শের বাইরে কোনো ধরনের ড্রেসিং, মলম বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা