আম পরোটা
লাইফস্টাইল

আম পরোটা

সান নিউজ ডেস্ক: পরোটা খেতে কম বেশি সবাই পছন্দ করেন। অনেকের আবার সকালের নাস্তায় পরোটা না হলে চলেই না। আলু পরোটা থেকে শুরু করে মোগলাই পরোটা তো সবাই খেয়েছেন! আজ ভিন্ন স্বাদের এক খাবার নিয়ে হাজির হলাম। অনেক মজাদার আম পরোটা।

বিশেষ করে ছোটরা এই পরোটা একবার খেলে বারবার খাওয়ার আবদার করবে। জেনে নিন কীভাবে তৈরি করবেন মজাদার আম পরোটা-

উপকরণ
১. ময়দা ১ কাপ
২. পাকা আমের পিউরি ১ কাপ
৩. লবণ আধা চা চামচ
৪. তেল ২ টেবিল চামচ ও
৫. দুধ আধা কাপ।

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে ময়দা, তেল, দুধ, আমের পিউরি একসঙ্গে মিশিয়ে নরম করে ডো তৈরি করে নিন। এবার প্রতিটি ডো থেকে ছোট ছোট করে লেচি কাটুন।

লেচিগুলো থেকে পরোটা তৈরি করে নিন। এরপর প্যান গরম করে পরোটাগুলো ভেজে নিন। ব্যাস তৈরি হয়ে যাবে আমের পরোটা।

এই পরোটা এমনি খেতেই অনেক মজা। তবে চাইলে পছন্দের চাটনি বা মাংস ভুনাও খেতে পারেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা