ছবি: প্রতীকী
লাইফস্টাইল

কম খরচের বিয়েই টেকে বেশি

সান নিউজ ডেস্ক: বিয়ে এক পবিত্র বন্ধন। জীবনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ এই কাজ করার আগে অবশ্যই মানসিকভাবে প্রস্তুত হওয়া দরকার। পাশাপাশি আর্থিকভাবেও প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন: কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

বিয়ে নিয়ে সবার মনেই নানা জল্পনা কল্পনা থাকে। বিয়েতে কে কত খরচ করবেন, কত মানুষকে আমন্ত্রণ জানাবেন, ওয়েডিং ডেস্টিনেশন কোথায় হবে, বর-কনের বিয়ের পোশাক, গয়না, মুখোরোচক সব খাবার ইত্যাদি বিষয় নিয়ে বছরখানেক আগে থেকেই পরিকল্পনা শুরু হয়ে যায়!

আবার এতো আয়োজন করে বিয়ে হওয়ার কিছুদিন বা বছরখানেক পরেই যদি বর-কনের বিচ্ছেদ ঘটে তখন, নানাজনে নানা মন্তব্য শুরু করেন!

তবে কম খরচে বিয়ে সারলেই নাকি তা দীর্ঘস্থায়ী হয়, এমনটিই জানিয়েছেন গবেষকরা। তারা জানাচ্ছেন, যে দম্পতিরা বিয়েতে কম খরচ করেন, অন্যদের চেয়ে তাদের একসঙ্গে থাকার সম্ভাবনা বেশি।

এমরি বিশ্ববিদ্যালয় ও সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বিয়ের খরচের সঙ্গে বিয়ে স্থায়িত্বের সময়কালের মধ্যে যোগসূত্রতা পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন: রেমিট্যান্সের পালে হাওয়া

অর্থ, বিবাহ ও যোগাযোগ শীর্ষক এই গবেষণায় দেখা যায়, বিয়েতে খরচের জন্য অনেকেই ঋণ নেন। যা শোধ করতে গিয়ে পরবর্তী সময়ে সংসারে চাপ পড়ে। এতে করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মনোমালিন্য দেখা দেয়।

অবশেষে আর্থিক সমস্যার কারণে বিচ্ছেদের দিকেও ঝোঁকেন অনেক দম্পতি। তাই বিয়েতে অল্প খরচ হলে আর ঋণ নিতে হয় না। ফলে সংসারেও পরবর্তী সময়ে চাপ পড়ে না।

আরও পড়ুন: সানি লিওনের সঙ্গে আমার কোনো মিল নেই

তাই বিয়েতে অতিরিক্ত খরচ না করে ওই অর্থ ব্যয় করতে পারেন হানিমুনের জন্য। এক সমীক্ষার ৬৩ শতাংশ উত্তরদাতার দেওয়া তথ্য অনুসারে জানা যায়, বিয়েতে বেশি খরচের চেয়ে পছন্দের গন্তব্যে হানিমুনে যাওয়া দম্পতির মধ্যকার বোঝাপোড়া ও ভালোবাসা আরও বাড়ায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা