লাইফস্টাইল

ময়মনসিংহের মাছ মাখা দিয়ে হবে উদরপূর্তি

সান নিউজ ডেস্ক:

বাঙালির মাছ মানেই শুধু ঝাল-ঝোল-অম্বল বা ভাজাভুজিতেই শেষ নয়, বরং মাছ দিয়ে এ সবের বাইরে বেরিয়েও নিত্যনতুন পদ ভাবতে পারে বাঙালি। মাছ রান্নায় বাঙালির পরীক্ষানিরীক্ষার শেষ নেই। সেই সব অভিনবত্বের হাত ধরেই বাংলার পাতে কখনও উঠে আসে চিতল, বোয়াল কখনও বা চুনোপুঁটিদের সমারোহ।

শুধু মাছ নয়, মাছের মুড়ো, কাঁটা সব দিয়েই বিভিন্ন পদ তৈরি করতে ওস্তাদ আমরা। মাছের বাহারি পদে এমনই এক নাম মাছ মাখা। আর এই রান্নার জন্য বাঙালিকে কৃতজ্ঞ থাকতে হবে ময়মনসিংহের কাছে। বাংলাদেশের ঠিক কোথায় এমন মাছ মাখার সন্ধান পেয়েছিল বাঙালি সে কথা বিতর্ক সাপেক্ষ। তবে, ময়মনসিংহে এই রান্নার প্রচলন বাড়ে।

খুব সাধারণ উপকরণ দিয়েও কী করে দুপুরের খাওয়াটি জমাটি করে তুলতে হয়, মাছ মাখা তার অন্যতম উদাহরণ। সময়ও খুব কম লাগে এই রান্নায়। কোন কোন উপাদান এতে প্রয়োজন হয় বা পদ্ধতি কী জানেন? ময়মনসিংহের আদলে মাছ মাখা রান্নার কৌশল রইল আপনার জন্য।

উপকরণ:

কাঁটা ছাড়া মাছ: ২৫০ গ্রাম, লবণ: স্বাদ অনুযায়ী, পেঁয়াজ কুচি: একটা বড় আকারের, রসুন কুচি: ২ কোয়া, হলুদ গুঁড়ো: ১ চা চামচ, আদা বাটা: ১/২ চা চামচ, গোলমরিচ: স্বাদ অনুযায়ী, কাঁচা মরিচ: স্বাদ অনুযায়ী, সর্ষের তেল: ২ টেব্‌ল চামচ, ভাজা মশলা: এক চিমটে, ধনে পাতা কুচি।

প্রস্তুত প্রণালী:

মাছের কাঁটা ছাড়িয়ে (বোনলেস ভেটকি হলে বেশি ভাল হয়) কুচিয়ে রাখুন। প্যানে তেল গরম করুন। এ বার এতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি যোগ করে হালকা করে ভাজুন। এ বার এতে আদা বাটা ও লবণ দিন। মাছের কুচোগুলো মেশান। মশলার সঙ্গে নাড়াচাড়ার পর এতে হলুদ, স্বাদ অনুযায়ী মরিচ ও গোলমরিচ যোগ করুন। মাছের সঙ্গে মশলাও আরও ভাজা ভাজা হয়ে এলে মাছ থেকে তেল ছাড়তে শুরু করবে এ বার উপর থেকে ভাজা মশলা ও ধনে পাতা ছড়িয়ে মাখা মাখা অবস্থায় নামিয়ে উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা