লাইফস্টাইল

মজাদার রসুনের ভর্তা

সান নিউজ ডেস্ক: গরম ভাতে সুস্বাদু ভর্তার কোনো পদ হলে আর কথা নেই। গপাগপ কখন যে সাবাড় হয়ে যাবে, টেরই পাবেন না, ভর্তা মানেই জিভে জল। ঝাল ঝাল রসুন ভর্তার স্বাদ ও সুগন্ধ ভোলার নয়। চলুন জেনে নেই রসুন ভর্তা তৈরির সহজ রেসিপি-

উপকরণ

রসুন- ২০০ গ্রাম
সরিষার তেল- প্রয়োজন মতো
পেঁয়াজ কুচি- প্রয়োজন মতো
শুকনা মরিচ- স্বাদ মতো
কাঁচা মরিচ- স্বাদ মতো
ধনিয়া পাতা- ১ মুঠো
লবণ- স্বাদ মতো

প্রণালি

রসুনের কোয়া আলাদা করে প্যানে ভেজে নিন। তেল প্রয়োজন নেই। শুকনো প্যানেই নেড়েচেড়ে ঢেকে রাখুন কয়েক মিনিট। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিন। রসুন নরম হয়ে গেলে নামিয়ে নিন।
প্যানে সরিষার তেল দিয়ে শুকনা মরিচ টেলে নিন সামান্য। এরপর পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ একটু ভেঙে দিয়ে দিন। পেঁয়াজের কাঁচা ভাব চলে গেলে ধনিয়া পাতা দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন। স্বাদ মতো লবণ দিয়ে শুকনা মরিচ ও রসুন চটকে নিন। এরপর প্যান থেকে নামানো মিশ্রণটি দিয়ে ভালো করে মেখে নিন সব উপকরণ। শেষে সরিষার তেল দিয়ে আবারও মাখুন। মজাদার রসুন ভর্তা পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা