সবজি বিরিয়ানি
লাইফস্টাইল

সবজি বিরিয়ানি রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: বিরিয়ানি একটি মুখরোচক খাবার। বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মাটন, বিফ বা চিকেনসহ হরেক পদের বিরিয়ানি নিশ্চয়ই খেয়েছেন!

সবজি স্বাস্থ্যের জন্য উপকারী। তাই সবজি বিরিয়ানি খেলে ওজন বাড়ার ভয় নেই। খুব সহজেই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন সবজি বিরিয়ানি। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

১. বাসমতি চাল ৪০০ গ্রাম
২. পেঁয়াজ কুচি ২টি
৩. লবঙ্গ ৮টি
৪. জয়ফল ১/৪ চা চামচ
৫. রসুন বাটা ২ চা চামচ
৬. আলুর কিউব ১০০ গ্রাম
৭. শিম ১০০ গ্রাম
৮. লবণ পরিমাণমতো
৯. টকদই আধা কাপ
১০. এলাচ ৪টি
১১. পুদিনা পাতা ২টি
১২. কেওড়া জল ১/৪ চা চামচ
১৩. পানি ৮ কাপ
১৪. ঘি ৭ টেবিল চামচ
১৫. কালো জিরা ১ চা চামচ
১৬. দারুচিনি ২টি
১৭. আদা বাটা ২ চা চামচ
১৮. মটরশুঁটি ১০০ গ্রাম
১৯. ফুলকপি ১০০ গ্রাম
২০. গাজর ১০০ গ্রাম
২১. গোলমরিচ গুঁড়া ২ চিমটি
২৩. তেজপাতা ২টি
২৪. গোলাপ জল ১/৪ চা চামচ
২৫. মাখন ২ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে নিন। তারপর আধা ঘণ্টার জন্য পানি ঝরিয়ে নিন। এদিকে মাঝারি আঁচে প্যানে ৪ টেবিল চামচ ঘি গরম করে নিন।

তারপর পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। এরপর একটি পাত্রে টিস্যু রেখে তার উপার পেঁয়াজ বেরেস্তা তুলে রাখুন।

এবার একই প্যানে লবঙ্গ, দারুচিনি, জয়ফল, গোলমরিচের গুঁড়ার অর্ধেক মিশিয়ে ভাজতে থাকুন। এরপর আদা ও রসুন বাটা মিশিয়ে এক মিনিট ভাজুন।

এ পর্যায়ে লবণ, মরিচ, মাখন, টকদই ও সবগুলো কেটে রাখা সবজি মসলার মিশ্রণে যোগ করুন। সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে হালকা আঁচে রান্না করুন।

এদিকে বড় একটি প্যানে ৪ কাপ পানিতে সামান্য লবণ ফুটিয়ে নিন। অবশিষ্ট লবঙ্গ, দারুচিনি, জিরা, তেজপাতা ও এলাচ একটি ছোট মসলিন কাপড়ে বেঁধে তা পানির মধ্যে দিয়ে দিন।

এরপর পানি ঝরিয়ে নেওয়া চাল এই ফুটন্ত পানিতে মিশিয়ে দিন। চাল সেদ্ধ হলে এর পানি ছেঁকে ফেলুন। এবার রান্না করা সবজির সঙ্গে বাসমতি চালের ভাত মিশিয়ে দিন।

এর উপরে পেঁয়াজ বেরেস্তা, সামান্য কেওড়া জল ও গোলাপজল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের সবজি বিরিয়ানি। স্বাস্থ্য সচেতনদের কাছে এই বিরিয়ানি বেশ জনপ্রিয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা