মাংসের আচার
লাইফস্টাইল

মাংসের আচার

লাইফস্টাইল ডেস্ক: আচার খেতে কে না পছন্দ করে! বিশেষ করে খিচুরির সঙ্গে টক-ঝাল-মিষ্টি সব ধরনের আচারই খেতে সুস্বাদু লাগে। অনেকেই টক আচার খেতে পছন্দ করেন, অনেক আবার ঝাল এমনকি মিষ্টি আচারের ভক্তও আছেন ছোট-বড় অনেকেই।

তবে কখনও কি মাংসের আচার খেয়েছেন? খুবই সুস্বাদু এই আচার মুহূর্তেই আপনার জিভে জল এনে দেবে। চাইলে আপনিও মাংসের টক-ঝাল-মিষ্টি আচার বানিয়ে রেখে দিতে পারেন বছরজুড়ে।

খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই আচার। এজন্য ব্যবহার করতে পারেন গরু, খাসি বা মুরগির মাংস। জেনে নিন রেসিপি-

উপকরণ:- ১. হাড় ছাড়া মাংস ১ কেজি (গরু, খাসি বা মুরগি)
২. আদা বাটা ২৫ গ্রাম
৩. রসুন বাটা ২৫ গ্রাম
৪. সরিষার তেল ১ লিটার
৫. শুকনো মরিচের গুঁড়ো ১০০ গ্রাম
৬. লবণ ১ টেবিল চামচ
৭. ভেজে নেওয়া মেথি গুঁড়ো ১ চা চামচ
৮. লেবু ১০টি
৯. রসুনের কোয়া থেঁতলে নেওয়া ১০টি ও
১০. চিনি স্বাদমতো

পদ্ধতি

প্রথমে মাংস ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। দেখবেন যেন একটুও পানি না থাকে। এবার এক ইঞ্চি কিউব করে মাংস কেটে নিন। এরপর মাংসে আদা-রসুন বাটা ও লবণ দিয়ে মাখিয়ে একটা চিনা মাটির পাত্রে ঢেকে রাখুন আধা ঘণ্টা।

এরপর মাংস ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে লেবু থেকে রস চিপে বের করে রাখুন।

অন্তত তিন ঘণ্টা আগে লেবুর রস বের করে রাখবেন। লেবুর রস রোদে রেখে গরম করবেন, যাতে এর মধ্যে অতিরিক্ত পানি চলে যায়। তবে চুলায় বসাবেন না।

এবার লেবুর রসের মধ্যে রসুন থেঁতলে দিন। সেইসঙ্গে মেথি, মরিচের গুঁড়ো ও চিনি মিশিয়ে নিন। যদি আচার মিষ্টি করতে না চান; তাহলে চিনি এড়িয়ে যাবেন। এরপর দিয়ে দিন ভেজে নেওয়া মাংস। তবে মাংসের গা থেকে তেল সবটুকু ছেঁকে তবেই লেবুর রসে দিবেন।

এবার মাংস ভাজা তেলটুকু আচারের মিশিয়ে দিতে পারেন। সব কিছু ভালো করে মিশে গেলে কাচের একটি পাত্রে ঢেলে রাখুন। দেখবেন যে বাড়তি তেল মাংসের উপরে দিয়েছেন সেটা যেন উপরে ভেসে থাকে। মুখবন্ধ কাচের পাত্রে দীর্ঘদিন মাংসের আচার রেখে খেতে পারবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা