লাইফস্টাইল

ধরে রাখুন তারুণ্য

লাইফস্টাইল ডেস্ক: অনেককেই বয়সের আগে বুড়িয়ে যেতে দেখা যায়। কারণ তার ত্বকে বলিরেখা, চুল পেকে যাওয়া, চোখের নিচে কালি পড়া ইত্যাদির জন্য এটাই কারণ। যা মোটেও কাম্য নয়। সবাই চায় তার বয়স যতোই হোক না কেন, তাকে দেখতে যেন যুবক-যুবতীর মতো মনে হয়। তাইতো নিজের প্রতি যত্নশীল হতে হবে। তবেই চল্লিশেও আপনি থাকবেন তরুণ-তরুণীর মত।

বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রেসের জন্য ত্বকে বলিরেখা, চুল পেকে যাওয়া, চোখের নিচে কালি পড়া ইত্যাদি সমস্যাগুলো কমবয়সেই দেখা দিয়ে থাকে। এছাড়া জীবনযাত্রার মানের তারতম্য হলে, অধিক পরিমাণ ফোন-কম্পিউটারে সময় ব্যয়, মদ্যপান ও ধূমপানের জন্য এমনটা হতে পারে।

তবে কিছু নিয়ম-নীতি মেনে চললে বয়সকে ধরে রাখা যায়। চলুন তবে জেনে নেয়া যাক সেই নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত-

দুধ: প্রোটিন এবং ক্যালসিয়ামে ভরপুর দুধ। এটি নিয়মিত ডায়েটে রাখার জন্য বলে থাকেন বিশেষজ্ঞরা। নিয়মিত খাওয়ার ফলে হাড় ও পেশী মজবুত রাখে। শরীরও হাইড্রেট থাকে। পাশাপাশি ত্বকের বলিরেখা দূর করতে সহায়তা করে।

কলা: কলায় ভিটামিন, পটাসিয়াম ও আয়রন রয়েছে। শরীরে শক্তি সঞ্চার করে থাকে কলা। নিয়মিত কলা খাওয়ার ফলে শরীরে সহজে ক্লান্তি আসে না। শুষ্ক ত্বকের জন্য অনেক উপকারী এই কলা।

ওটস: এই উপাদানটিতে ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে। এটি হজমশক্তি বৃদ্ধি করে এবং শরীর চাঙা রাখে। ফলে দৌড়ঝাঁপ করার পরও শরীর ক্লান্ত হয় না। এ কারণে নিয়মিত ব্রেকফাস্টে ওটস খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

ডার্ক চকলেট: ক্যাফেইন এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এই চকলেটে। এটি চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না। সেই সঙ্গে শক্তি বৃদ্ধি করে। এ কারণে মিষ্টির পরিবর্তে ডার্ক চকলেট খাওয়া ভালো।

মিষ্টি আলু: এ আলুতে ভিটামিন-এ রয়েছে। উপাদানটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। ত্বক ছাড়াও চোখের জন্য উপকারী ভিটামিনি-এ। সালাদের সঙ্গে নিয়মিত মিষ্টি আলু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা