লাইফস্টাইল

নিম্ন রক্তচাপে করণীয়

সান নিউজ ডেস্ক : নিম্ন রক্তচাপ খুব পরিচিত একটি সমস্যা। মূলত পরিবর্তিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ, অতিরিক্ত পরিশ্রম, স্নায়বিক দুর্বলতাসহ বিভিন্ন কারণে নিম্ন রক্তচাপ হতে পারে। তাই নিম্ন রক্তচাপ হলে অবহেলা না করে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। নিম্ন রক্তচাপে কি করণীয় চলুন জেনে নেই চটকরে।

স্যালাইন খেতে দিন

নিম্ন রক্তচাপের রোগীকে স্যালাইন খেতে দেওয়া উচিত। চিকিৎসকরা বলেছেন, এক গ্লাস পানিতে ২-৩ চা চামচ চিনি ও ১ চা চামচ লবণ মিশিয়ে স্যালাইন বানিয়ে রোগীকে খেতে দিলে নিম্ন রক্তচাপ ভালো হতে পারে। বাজারে প্রস্তুতকৃত স্যালাইনও দেওয়া যেতে পারে। তবে ডায়েবেটিসের রোগীদের কেবল লবণমেশানো পানি দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ঠান্ডা পানির ঝাপটা দিন

নিম্ন রক্তচাপের রোগী অজ্ঞান হয়ে গেলে ঘাড়, কানের দুই পাশে এবং চোখে-মুখে ঠান্ডা পানির ঝাপটা দেওয়া উচিত। এতে রোগীর হুঁশ দ্রুত ফিরে আসে।

কফি খেতে দিন

রক্তচাপ বাড়ানোর জন্য কফি গুরুত্বপূর্ণ পানীয়। নিম্ন রক্তচাপের রোগীকে কফি খেতে দেওয়া উচিত। কেননা এতে হৃদযন্ত্র, মস্তিষ্ক ও কিডনিতে রক্ত চলাচল স্বাভাবিক হয়।

যষ্টিমধু খেতে দিন

নিম্ন রক্তচাপের সমস্যায় যষ্টিমধু কার্যকরী একটি প্রতিষেধক। এটি রক্তচাপের ভারসাম্য বজায় রাখে। রোগীকে ১০০ গ্রামের মতো যষ্টিমধু এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে রোগীকে খেতে দিলে নিম্ন রক্তচাপ অনেকাংশে কমে যায়।

ডিম ও দুধ খেতে দিন

নিম্ন রক্তচাপের অন্যতম কারণ হলো শরীরের আমিষের চাহিদা কমে যাওয়া। ডিম ও দুধে প্রচুর আমিষ রয়েছে। তাই নিম্ন রক্তচাপ রোগীকে ডিম ও দুধ খেতে দিন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা