লাইফস্টাইল

মাংসের ঝাল প্যানকেক

লাইফস্টাইল ডেস্ক : কুরবানির ঈদ চলে গেল বেশ অনেকদিন হয়ে গেলো। তবু অনেকেরই ফ্রিজে থেকে গেছে ঈদের মাংস। মাংসের ঝোল-ঝাল তো অনেক খাওয়া হলো, নিহারি আর হাড়- হাড্ডিও তো কম খাওয়া হলো না। কিন্তু এই একই রকম মাংসের রান্না আর কতই বা খাওয়া যায় ? তবে আবার স্বাদেও আসবে নতুনত্ব। সেজন্যই আজ আপনাদের জন্য থাকছে গরুর মাংসের সুস্বাদু একটি নাস্তার অন্যরকম কিছু রেসিপি।

উপকরণ :

> এক কাপ সিদ্ধ আলু
> আধা কাপ সিদ্ধ করে ঝুরি করে নেওয়া মাংস
> একটি ডিম
> আধা কাপ ময়দা
> তিনটি মাঝারি আকারের পেঁয়াজ কুঁচি
> চার/পাঁচটি কাঁচা মরিচ কুঁচি
> ধনে পাতা কুঁচি এক টেবিল চামচ
> এক চা চামচ আদা বাটা
> আধা চা চামচ জিরা বাটা
> স্বাদমতো লবণ
> সামান্য টেস্টিং সল্ট
> এক টেবিল চামচ সয়াসস
> পরিমাণমতো তেল বা ঘি
> এক কাপ পানি।

প্রণালি :

সিদ্ধ আলু চটকে ভালোভাবে ভর্তা করে নিয়ে তার সাথে ডিম গুলিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন আলু মসৃণভাবে ভর্তা হয়। এবার তেল বা ঘি বাদে বাকি সমস্ত উপকরণ একে একে মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণটি তৈরির সময় পানি আস্তে আস্তে যোগ করতে ও মাখাতে হবে।

এই মিশ্রণ যেন ঘন হয় সেটা খেয়াল রেখেই পানি মেশাতে হবে। আবার একবারে বেশি পানি দিলেও কিন্তু মিশ্রণটি ভালো হবে না। এবার একটি ননস্টিক ফ্রাইপ্যানে অল্প পরিমাণে তেল বা ঘি নিয়ে গরম করে তাতে পছন্দ মতো আকারের প্যানকেকের জন্য প্রস্তুতকৃত মিশ্রণটি ঢালতে হবে। তবে মাঝারি আকৃতির প্যানকেক তৈরি করলেই ভালো হয়। মাঝারি আঁচে দু'পাশ লালচে করে ভেজে তুললেই প্রস্তুত মাংসের ঝালের প্যানকেক।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা