লাইফস্টাইল
প্রিয়জনকে ভুলে

৭ কথা বলবেন না

লাইফস্টাইল ডেস্ক: কোনো কথা গোপন করা প্রিয়জনের কাছে। তবুও কিছু কথা আছে যা না বলাই ভালো। হয়তো আপনি খুশি মনে আবেগের বশবর্তী হয়ে প্রিয়জনকে কোনো কথা বলে ফেললেন! এরপর সে কীভাবে বিষয়টি নিবে সেটাই সবচেয়ে বড় বিষয়।

ছোট বিষয় থেকেও এক সময় বড় ধরনের অশান্তি হতে পারে। পরিস্থিতি যখন হাতের বাইরে বেরিয়ে যায়, তখনই সম্পর্কে ভাঙন।

তাই প্রিয়জনকে কোনো কথা বলার আগে দুইবার ভাবুন। কিছু কথা আছে যেগুলো না বললো সম্পর্ক টিকে থাকবে খুব সহজে। জেনে নিন কোন কথাগুলো বরবেন না-

>> সঙ্গীকে সবসময় জেরা করা বন্ধ করুন। মিনিটে মিনিটে প্রেমিক বা প্রেমিকাকে একেবারেই জিজ্ঞেস করবেন না, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে ইত্যাদি। যদি দুজনের মধ্যে ভালোবাসা থাকে; তাহলে এসব বিষয় তেমন গুরুত্বপূর্ণ নয়। অনেকেই এসব বিষয় বোরিং হিসেবে নিয়ে থাকেন।

>> বর্তমান প্রেমিক কিংবা স্বামীর সঙ্গে মোটেও পুরোনো প্রেম নিয়ে আলোচনা করবেন না। পুরোনো প্রেমিকের সঙ্গে তুলনাও করবেন না। এতে সম্পর্কে সমস্যা আরও বাড়বে।


>> প্রিয়জনের পরিবারের সদস্যরাও যেন আপনার কাছে প্রিয় হয়। প্রেমিক বা প্রেমিকার মা-বাবাকে অবশ্যই সম্মান করুন। যদি তাদের প্রতি কোনো কারণে রাগ বা অভিমান থাকে; তবুও প্রিয় মানুষটির কাছে প্রকাশ করবেন না। এতে ভুল বোঝাবুঝি বাড়তে পারে।

>> সঙ্গী বন্ধু-বান্ধবের দিকে কখনোই খারাপ নজরে তাকাবেন না। ভুলেও যদি কাউকে ভালো লেগে বসে, সেক্ষেত্রে কী ঘটবে? তা মাথায় রাখুন। ভুলেও কখনো সঙ্গীকে তার বন্ধু-বান্ধবীকে ভালো লাগার কথা জানাবেন না।

>> আপনি যদি সম্পর্কের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় থাকেন, অর্থাৎ সম্পর্কটা টিকবে কি-না সেই চিন্তা সবসময় মাথায় ঘুরে? তাহলে ভুলেও এসব নিয়ে প্রিয়জনের সঙ্গে আলোচনায় যাবেন না। এতে সম্পর্ক দুর্বল হবে।

>> মনে রাখবেন, সম্পর্ক কখনো বেঁধে রাখা যায় না। দরকার ছাড়া দেখা, কথা না বলাই ভালো। এতে আকর্ষণ আরও বাড়ে। কারণ প্রিয়জনকে মিস করলেই প্রেম বেড়ে যায় দ্বিগুণ।

>> সম্পর্ক সুস্থ ও সজবুত রাখতে দুজন একটু দুরত্ব বজায় রাখুন৷ ব্যক্তিগত জিনিসগুলো থাকুক একেবারেই ব্যক্তিগত৷ অযথা প্রিয় মানুষের ফোন ঘাঁটবেন না৷ কৌতুহল চেপে রেখে বন্ধুদের কথাও বেশি জিজ্ঞাসা না করাই ভালো৷

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা