লাইফস্টাইল

চামড়া ওঠা বন্ধে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : দেহের অন্যান্য অংশের চেয়ে হাত ও পায়ের চামড়া বেশ আলাদা। এমন অনেকেই আছেন যাদের হাত-পায়ের চামড়া ওঠে। অনেকসময় যা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। চামড়া উঠা কি কোনো রোগ? কেনো চামড়া উঠে? চলুন জেনে আসা যাক এর বিস্তারিত।

নির্দিষ্ট সময় পর পর হাত বা পায়ের চামড়া ওঠা স্বাভাবিক বিষয়। পুরাতন চামড়া পরিবর্তন হয়ে নতুন চামড়া সৃষ্টি হওয়ার সময় এমনটা হয়ে থাকে। কিন্তু চামড়া যদি প্রতিমাসেই বা কিছুদিন পর পরই উঠে যায় তবে এটি স্বাভাবিক বিষয় নয়। এই রোগটির নাম কেরাটোলাইসিস এক্সফোলিয়াটিচা। রোগটি সাধারণত ২ টি কারনে হয়ে থাকে।

১। পুষ্টিহীনতা

২। বংশগত অর্থাৎ জিনগত।

দেহে পুষ্টির ঘাটতি হলে রোগটি দেখা দিতে পারে। অন্যদিকে বংশ পরম্পরায় রোগটি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মাঝে বিস্তার লাভ করে।

প্রতিকার

এ রোগ থেকে মুক্তি পেতে নিতে হবে প্রয়োজনীয় কিছু ব্যবস্থা। হাতের তালুতে অলিভ অয়েল অথবা তিলের তেল মালিশে বন্ধ হবে হাতের চামড়া ওঠা। পায়ে লাগাতে পারেন মধু, লেবু ও অ্যালোভ্যারা রসের মিশ্রণ। যতটা সম্ভব হাত-পা শুকনো রাখুন। টিপসগুলো অনুসরণেই মিলবে সমস্যার সমাধান।

এছাড়া রোগটি থেকে মুক্তি পেতে হলে বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। বিশেষ করে লৌহ, জিংক ও ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেতে হবে। আমিষ সমৃদ্ধ খাবার খেলেও চামড়া উঠা বন্ধ হবে। এইসব পুষ্টিকর উপাদান সমৃদ্ধ খাবার খেলে শুধু এই রোগটি নয়, আরও অনেক জটিল রোগ থেকে বেঁচে থাকা যাবে। কারণ পুষ্টিকর খাবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা