লাইফস্টাইল

লকডাউনে বাড়ছে পারিবারিক সহিংসতা

নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের এই পরিস্থিতিতে বিশ্বের প্রায় সকল মানুষ ঘরবন্দি। এ কারণে পারিবারিক সহিংসতা বেড়ে চলেছে বলে দেখা যাচ্ছে। মানুষের জন্য ফাউন্ডেশন সম্প্রতি এক বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বিশ্বব্যাপী পারিবারিক সহিংসতা কমিয়ে আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক আহ্বানের ওপর গুরুত্বারোপ করে মানুষের জন্য ফাউন্ডেশন সরকারকে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে। কোভিড-১৯ ন্যাশনাল রেসপন্স প্ল্যানে তারা নারী ও শিশুর ওপর সহিংসতার বন্ধের বিষয়টিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

মানুষের জন্য ফাউন্ডেশন জানিয়েছে, গত মার্চে বগুড়া, জামালপুর ও কক্সবাজারে ৩৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং একই সময়ে এ তিন জেলায় পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে ৩০০টি।

মানুষের জন্য ফাউন্ডেশন সরকারকে পারিবারিক সহিংসতা প্রতিরোধে সব পর্যায়ে নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা প্রদানে সংশ্লিষ্ট কমিটিকে গতিশীল করার আহ্বান জানিয়েছে।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেছেন, বহু নারী ও শিশু দেশের বিভিন্ন স্থানে সহিংসতার শিকার হচ্ছেন, যা উদ্বেগজনক। ঘরে বন্দী হয়ে পড়ায় তারা এ বিষয়ে জানাতে ও আইনি পদক্ষেপ নিতে পারছেন না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা