লাইফস্টাইল

শীতে মাথাব্যথা কমানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক : ষড়ঋতুর দেশ বাংলাদেশ ঋতু পরিবর্তনের সাথে শরীরকে পোহাতে হয় নানা রকম প্রতিকুলতা। তখন আমরা অসুস্থ্য হয়ে পড়ি। আর শীত আসলে তো আর কথা নেই, শীত বাড়ছে। সঙ্গে বাড়ছে ঠাণ্ডাজনিত বিভিন্ন অসুখ-বিসুখের প্রকোপও।

যারা প্রায় সারা বছরই ঠাণ্ডার সমস্যায় ভোগেন, তারা এ শীতকালে একটু বেশিই ধকল পোহান। কারণ ঠাণ্ডাজনিত কারণে অসুস্থতার মধ্যে মাথাব্যথা অন্যতম একটি সমস্যা। আবহাওয়া ও তাপমাত্রার পরিবর্তন ও সর্দি শীতকালে মাথাব্যথার অন্যতম কারণ। শীতে মাথা ব্যথা কমাতে জেনে নিন কিছু ঘরোয়া সমাধান।

সঠিক খাদ্যাভ্যাস: সঠিক খাবার, বেশি করে শাকসবজি, ফল খাওয়া যেতে পারে। ফলের মধ্যে বিশেষত আপেলে রয়েছে প্যাক্টিন নামক এক ধরনের ডেটক্সিফাইং উপাদান, যা মাথাব্যথা কমাতে সহায়ক।

এছাড়া, প্রোটিনজাতীয় খাবার যেমন চিকেন স্যুপ খাওয়া যেতে পারে। মুরগির মাংসে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক থাকে। তাই শীতকালীন অসুস্থতায় এটি ট্রিটমেন্টের কাজ করে।

ডিহাইড্রেশন এড়িয়ে চলুন: মাথাব্যথা প্রতিরোধে দিনে প্রচুর পানি ও লিকুইড গ্রহণ করুন। আমাদের মস্তিষ্কে ৭৫ ভাগই পানি। যখন পানি সরবরাহ কমে যায়, তখন মস্তিষ্ক হিস্টামিন উৎপন্ন করে।

এ হিস্টামিন ব্যথা ও ক্লান্তির কারণ। তবে ক্যাফেইন-সমৃদ্ধ পানীয় ও সফটড্রিংক এড়িয়ে চলতে হবে। তবে গ্রিন টি খেতে পারেন। এটি ঠাণ্ডা ও ফ্লুর ভাইরাসের সঙ্গে লড়াই করে।

ভিটামিন ডি: ভিটামিন ডি’র ঘাটতি ডেকে আনতে পারে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, রিউম্যাটয়েড আথ্রাইটিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক, অস্টিওপরোসিস ও মানসিক অবসাদ। মানসিক অবসাদ মাথাব্যথা ও মাইগ্রেনের কারণ। ফলে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা