লাইফস্টাইল

নাকের রক্তপাত বন্ধে ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক : নাকে রক্তপাত /নোস ব্লিডিং বা এপিসটাক্সিস খুব সাধারণ একটি সমস্যা। নোস ব্লিডিং দুই প্রকার- ইন্টেরিয়র ও পোস্টারিয়র ব্লিডিং। সামনের অংশে কোনও রক্ত জালক ছিঁড়ে গেলে সেখানে ইন্টেরিয়র ব্লিডিং হয়। অন্য দিকে, গলার কাছের অংশের রক্ত জালক ছিঁড়ে গেলে পোস্টারিয়র ব্লিডিং হয়।

কোনো কোনো ক্ষেত্রে এই ব্লিডিং অন্তত ২০ মিনিট পর্যন্ত চলতে পারে। ঘরোয়া উপায় ইন্টেরিয়র ব্লিডিং বন্ধ করা গেলেও পোস্টারিয়র ব্লিডিং বন্ধ করবার জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। আপনার যদি মাঝে মধ্যেই নোস ব্লিডিং এর অভিজ্ঞতা থাকে তবে এই ঘরোয়া টোটকাগুলো ব্যবহার করে দেখতে পারেন।

নাকের রক্তপাত হওয়ার কারণ:
আমাদের নাকের ভিতরের ক্ষুদ্র রক্ত জালক দেহের অন্যতম স্পর্শকাতর অংশ। এই রক্তজালকে কোনও রকম আঁচ লাগলেই নোস ব্লিডিং শুরু হয়ে যায়। নীচে কয়েকটি নোস ব্লিডিং এর কারণ উল্লেখ করা হল।

নাকের রক্তপাত বন্ধে ঘরোয়া উপায়:

১. নাক চেপে রাখা
বুড়ো আঙুল আর অনামিকার সাহায্যে নাকের নরম অংশ ৫-১০ মিনিট চেপে ধরলে সেপ্টামের উপর রক্তের চাপ পড়ে। ফলে খুব তাড়াতাড়ি ব্লিডিং বন্ধ হয়ে যায়। তবে সেই সময় অবশ্যই মুখ দিয়ে শ্বাস নেওয়া চালু রাখবেন। ধীরে ধীরে চাপ দেওয়া ছাড়বেন আর অন্তত ৫ মিনিট শান্ত হয়ে বসবেন। ব্লিডিং বন্ধ না হওয়া পর্যন্ত এই পদ্ধতি রিপিট করবেন।

২. ভিটামিন K

ভিটামিন K সমৃদ্ধ খাদ্য যেমন কলা, পালং শাক, সর্ষে শাক, ব্রোকলি, বাঁধাকপি শরীরে কলিজেন উৎপন্ন করে যা নাকের ভিতরের অংশকে আদ্র রাখতে সাহায্য করে। দীর্ঘদিনের সুস্থতার জন্য ভিটামিন K সমৃদ্ধ খাবার খান। সবুজ শাক সবজি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

৩. ভিটামিন C

প্রতিদিন ভিটামিন C সমৃদ্ধ খাদগ্রহণের ফলে রক্ত জালকগুলো মজবুত হয় ফলে সহজে ছিঁড়ে যেতে পারে না। ফলে নোস ব্লিডিং বন্ধ হয়।
৪. আপেল সিডার ভিনিগার
রক্ত জালকগুলো মজবুত করতে সক্ষম হওয়ায় এটি একটি অত্যন্ত উৎকৃষ্ট ঘরোয়া ওষুধ। এর জন্য আপনাকে সামান্য তুলো ভিনিগারে ভিজিয়ে নাকের ক্ষতিগ্রস্ত জায়গায় কমপক্ষে ১০ মিনিটের জন্য রাখতে হবে। এটি তাৎক্ষণিক কাজ শুরু করে।

৫. স্যালাইন পানি
শীতকালে নাকের ভিতরের শুষ্ক ভাব নোস ব্লিডিং এর অন্যতম প্রধান কারণ। স্যালাইন পানি এই সমস্যা দূর করতে পারে। নাকের ভিতরের অংশের আদ্রতা ফিরিয়ে আনতে একটা বাটিতে কিছুটা স্যালাইন পানি ভালো করে মিশিয়ে নাকের মধ্যে কয়েক ফোঁটা রাখুন।

৬. গোলমরিচ গুঁড়ো
এটি উদ্দীপকে কাজ করায় রক্ত চাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম। ফলে আহত স্থানের রক্ত চলাচল স্বাভাবিক করতে পারে। নোস ব্লিডিং শুরু হলেই এক চা চামচ গোলমরিচ গুঁড়ো জলে মিশিয়ে খেয়ে নিতে পারলে অতি দ্রুত ব্লিডিং বন্ধ হয়ে যায়।

৭. বিছুটি পাতা
বিছুটি পাতা একটি প্রাকৃতিক হাইমোস্তাটিক উপাদান। বিছুটির রস এলার্জি-জনিত নোস ব্লিডিংও বন্ধ করতে সক্ষম। বিছুটি জলে ফুটিয়ে ঠান্ডা করে তার মধ্যে তুলো ভিজিয়ে নাকে 5-10 মিনিট লাগালে নোস ব্লিডিং বন্ধ হয়ে যায়।

৮. পর্যাপ্ত পরিমাণ পানি
জলের ঘাটতির জন্য নাকের ভিতরের মিউকাস পর্দা শুকিয়ে যায়। যার ফলে নোস ব্লিডিং শুরু হয়। তাই সারাদিন প্রচুর পানি পান করা প্রয়োজন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা