লাইফস্টাইল

পরীক্ষা করে জেনেনিন ভালোবাসার মানুষটি কেমন

সান নিউজ ডেস্ক : ছোট্ট পরীক্ষাতেই জানা যাবে সম্পর্কের শুরুতেই ভালোবাসার মানুষটি কেমন হবে। যদিও প্রথম প্রথম সবাই প্রেমিক/প্রেমিকাকে ছাড়া কিছুই বুঝে না। তবে দিন যত যায় ভালোবাসার মাঝে অনেক সময় চির ধরতে শুরু করে।

আপনার প্রিয়জন ঠিক আপনার মনের মতো কিনা এই কৌশলে তা বুঝতে পারবেন মাত্র ৩০ সেকেন্ডেই। চলুন তবে জেনে নিন এই কৌশলটি-

নতুন পরিচয়ের সময় নজর রাখুন অর্থ-সামাজিক দিক দিয়ে নিজের থেকে নিম্নবস্থানের মানুষের প্রতি তার আচরণ কেমন সেই দিকে।

রিক্সাচালক, বাসের কন্ডাকটরের সঙ্গে তার আচরণ কেমন? রেস্তোরাঁয় ওয়েটারদের সঙ্গে তার কথা বলার ভঙ্গি কেমন? এই মানুষগুলোর সামান্যতম সুবিধা-অসুবিধার কথা কি সে চিন্তা করে?

এই মানুষগুলোর প্রতি তার আচরণ যদি নম্র, ভদ্র হয় তবে সেই মানুষটির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার কথা ভাবতে পারেন।

তবে আপনার সঙ্গে মিষ্টি আচরণ আর অন্যদের সঙ্গে যদি তার আচরণে দাম্ভিকতা প্রকাশ পায় তবে সেখানে সমস্যা আছে। হয়ত আপনার ভালোলাগা অর্জনের জন্যই নম্র আচরণের মুখোশ পরে আছে ওই ব্যক্তি।

এমন ব্যক্তিকে বাহ্যিক দিক থেকে যতই পছন্দ হোক না কেন, তার সঙ্গে দীর্ঘমেয়াদে সম্পর্ক ভালো না যাওয়ার সম্ভাবনাই বেশি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা