লাইফস্টাইল

পুরুষদের তুলনায় নারীদের ফ্লু কম হয়

সান নিউজ ডেস্ক : অনেক গবেষণা ও পরিসংখ্যান অনুযায়ী নারীদের তুলনায় পুরুষরাই আরো জোরালো মাত্রায় করোনা ভাইরাসের শিকার হচ্ছে। রোগ প্রতিরোধ ও ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে সত্যি কিছু পার্থক্য রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন।

জনসংখ্যার প্রায় অর্ধেক, অর্থাৎ পুরুষরাই হুমকির মুখে থাকে। শীতকালে নারীরা সর্দিকাশিতে ভুগলেও ফ্লু মূলত পুরুষদেরই কাবু করে। এ ক্ষেত্রে পুরুষরা নারীদের মতো কেন শক্তসমর্থ নয়?

প্রফেসর গ্যুন্টার ভাইসের মতো রোগ প্রতিরোধ বিশেষজ্ঞরা জানতে পেরেছেন যে, সংক্রমণের ক্ষেত্রে লিঙ্গ অনুযায়ী একটা পার্থক্য দেখা যায়। প্রো. ভাইস বলেন, ‘‘এর পেছনের কারণ সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়া গেছে। পুরুষ ও নারীর ইমিউন সিস্টেমের মধ্যে সামান্য কিছু তফাত রয়েছে বলে মনে হয়। পুরুষের ইমিউন সিস্টেম নারীদের তুলনায় কিছুটা দুর্বল এবং সংক্রমণ মোকাবিলার ক্ষেত্রে কম কার্যকর।’’

হরমোনও এই পার্থক্যের কারণ বটে। নারীদের শরীরে অনেক এস্ট্রোজেন থাকে। ফলে প্রতিরোধক কোষ দ্রুত প্রতিক্রিয়া দেখায়। সে কারণে পুরুষের তুলনায় কোনো নারীর শরীরে আরও দ্রুত ও আক্রমণাত্মকভাবে ভাইরাসের মোকাবিলা করা হয়। পুরুষদের শরীরে অনেক টেস্টোস্টেরন হরমোন থাকে। পুরুষ স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ফ্রাংক সমার বলেন, ‘‘নারীদের তুলনায় পুরুষের রক্তে অনেক বেশি টেস্টোস্টেরন থাকে। গবেষণায় দেখা গেছে, যে ইমিউন সিস্টেমের উপর টেস্টোস্টেরনের প্রভাব রয়েছে। কিছু গবেষণা অনুযায়ী এই হরমোনের কারণেই পুরুষদের আরও ঘনঘন ফ্লু হয়।’’

এর ফলে ধারণা হতে পারে, যে টেস্টোস্টেরনের উচ্চ মাত্রাসম্পন্ন পুরুষদেরই ফ্লু হবার আশঙ্কা বেশি। বাস্তবে কিন্তু এর বিপরীতটাই দেখা যায়। প্রফেসর সমার বলেন, ‘‘যে পুরুষের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা বেশি, সে বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে সেই হরমোনকে এস্ট্রাডিয়লে পরিণত করে, যা নারীর হরমোন হিসেবেই পরিচিত। ফলে ইমিউন সিস্টেমের উপর তার ইচিবাচক প্রভাব পড়ে। অর্থাৎ উচ্চ মাত্রার টেস্টোস্টেরন থাকলে সংক্রমণ থেকে ভালো সুরক্ষা পাওয়া যায়। নিম্ন মাত্রার টেস্টোস্টেরন-সম্পন্ন মানুষের তুলনায় তার রোগব্যাধী কম হয়।’’

জিনের কারণেও পুরুষের আরেকটি অসুবিধা রয়েছে। কারণ ক্রোমোজোমের পার্থক্যও ইমিইউন সিস্টেমের উপর প্রভাব ফেলে। প্রফেসর ফ্রাংক সমার বলেন, ‘‘সেই অংশে অনেক অ্যান্টি-অক্সিডেটিভ এবং রোগ প্রতিরোধ প্রক্রিয়া কোডের মাধ্যমে স্থির করা রয়েছে। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের মধ্যে তার অভাব রয়েছে৷ ফলে সে কারণেও আমদের সংক্রমণের আশঙ্কা বেশি।’’

মোটকথা হরমোন ও জিনের কারণে পুরুষরা আরও দ্রুত রোগে আক্রান্ত হয়। কিন্তু রোগের ধাক্কাও কি নারীদের তুলনায় বেশি হয়? বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বাস্তবে এর বিপরীতটাই ঘটে। নারীরা সম্ভবত আরও গুরুতরভাবে রোগে আক্রান্ত হয়। ইয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রো. অলিভার ভ্যারৎস বলেন, ‘‘পুরুষ ও নারীদের ব্যথার অনুভূতি সংক্রান্ত অসংখ্যা গবেষণা রয়েছে। দেখা গেছে, নারীরা আরও বেশি ব্যথাবেদনা অনুভব করে।’’

তাছাড়া নারীদের ক্ষেত্রে রোগ প্রতিরোধের জোরালো ক্ষমতা আখেরে শরীরের উপর বিশাল ধকল সৃষ্টি করে। সেই ক্ষমতা স্বল্পমেয়াদী ভিত্তিতে এমনকি রোগের উপসর্গ আরও বাড়িয়ে তুলতে পারে।

পুরুষরা নারীদের তুলনায় আরও মনোনিবেশ করায় তাদের ব্যথাবেদনার অনুভূতি আরও পুঞ্জিভূত হয়। সর্দিকাশি হলে গলা খুশখুশের প্রতিটি ঘটনার দিকে তাদের পূর্ণ মনোযোগ চলে যায়।

পুরুষদের ঘনঘন সংক্রমণের আরো একটি কারণ রয়েছে। নারীদের তুলনায় পুরুষরা অনেক কম হাত ধোয়। অথচ নারীপুরুষ নির্বিশেষে হাত ধোয়ার অভ্যাস ভাইরাস মোকাবিলার সেরা উপায়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা