সংগৃহীত ছবি
লাইফস্টাইল

শিশুর নখ কামড়ানো ছাড়াবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: দাঁত দিয়ে নখ কাটার এই বাজে অভ্যাস ছোট-বড় অনেকের মধ্যেই আছে। তবে শিশুরা না বুঝে এটি বেশি করে থাকে। এই বদভ্যাস একবার তৈরি হলে তা ছাড়ানো খুব মুশকিল।

আরও পড়ুন: আখরোট খাওয়ার উপকারিতা

তাই যদি দেখেন শিশুকে কিছুতেই এই অভ্যাস ছাড়াতে পারছেন না, তাহলে কয়েকটি কাজ করে দেখতে পারেন।

* শিশুকে বোঝান দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস মোটেই ভালো নয়। স্বাস্থ্যের কী কী ক্ষতি হতে পারে সহজ করে বুঝিয়ে দিন। নখ কাটলে কী কী তার পেটে যাচ্ছে, তা-ও বোঝান।

* নখ সবসময়ে ছোট করে কেটে দিন। নখের ভেতরে যেন ময়লা জমে না থাকে, তা দেখতে হবে। স্নানের সময়ে ভালো করে নখ পরিষ্কার করে দিতে হবে।

* শিশু যখনই মুখে হাত দেবে তখনই অন্য কোনও কাজে তাকে ব্যস্ত রাখুন। খেলাধূলা করার, বই পড়তে দিন, ঘরের ছোট ছোট কাজ করতে বলুন। সম্ভব হলে গাছের পরিচর্যা শিখিয়ে দিন। সেই কাজে ব্যস্ত থাকলে আর মুখে হাত দেবে না।

* শিশু যদি অভ্যাস একেবারেই ছাড়তে না পারে, তা হলে হাতের নখে তেতো কিছু লাগিয়ে দিন। যেমন নিম পাতা বাটা দুই হাতের নখে লাগিয়ে দিলে কাজ হতে পারে।

* যদি দেখেন দাঁত দিয়ে নখ কাটার পাশাপাশি শিশু সবসময়েই বিমর্ষ থাকছে, খেলাধূলা করছে না, একা থাকা পছন্দ করছে, তা হলে দেরি না করে মনোবিদের পরামর্শ নিন। অনেক সময়ে কোনও রকম আতঙ্ক, ভয় বা উদ্বেগের কারণেও এমন অভ্যাস তৈরি হতে পারে। তাই সতর্ক থাকুন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা